হাড়হিম কাণ্ড! দুর্গা প্রতিমার বিসর্জনে চলল গুলি-পাথর বৃষ্টি, নিহত এক যুবক

প্রকৃতপক্ষে, ১৩ অক্টোবর সন্ধ্যায়, বাহরাইচের মহসি তহসিলের হারদি এলাকার মহারাজগঞ্জ শহরে একটি বিশেষ সম্প্রদায়ের দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড়হিম কাণ্ড! দুর্গাপুজোর বিসর্জনে চলল গুলি ও পাথর বৃষ্টি। যাতে বলি হল এক তরুণ প্রাণ। গতকাল রবিবার গিয়েছে দুর্গাপুজোর শেষদিন অর্থাৎ দশমী। নিয়ম মেনে জেলায় জেলায়, একাধিক রাজ্যে দেবী দুর্গার ভাসানপর্ব চলেছে। দুর্গা বিসর্জনের পরেই পালিত হয় বিজয়া দশমী। তেমনি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলাতেও গতকাল সন্ধ্যায় দুর্গাপুজোর ভাসানপর্ব চলেছে। আর ভাসানের সময়েই রীতিমতো হট্টগোলের সৃষ্টি হয়। এই ঘটনায় মারা গিয়েছেন এক যুবক এবং আহত নিয়েছেন অসংখ্য মানুষ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তবে পুলিশের নিরাপত্তার গাফিলতির অভিযোগে পরে এসপি বৃন্দা শুক্লা হরদী থানার এসও ও মহসীর ফাঁড়ির ইনচার্জকে সাসপেন্ড করা হয়। তবে ঘটনাটি ঠিক কি ঘটেছে, খোলাসা করা যাক। প্রকৃতপক্ষে, ১৩ অক্টোবর সন্ধ্যায়, বাহরাইচের মহসি তহসিলের হারদি এলাকার মহারাজগঞ্জ শহরে একটি বিশেষ সম্প্রদায়ের দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল। আর তখনই ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে চরম বাকবিতণ্ডা বাধে এবং কিছুক্ষণের মধ্যেই তি সংঘর্ষে রূপ নেয়।

কিছু লোক ছাদ থেকে পাথর ছুড়তে শুরু করে এবং বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, এতেই বলি হয় রাম গোপাল মিশ্র নামে এক যুবক। গুলিবিদ্ধ গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি মানুষ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাম গোপাল মিশ্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাস্তায় নেমে আসে। শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ শুরু করে। একই সঙ্গে গ্রামবাসীরা রাস্তায় রাম গোপালের মরদেহ রেখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। অন্যান্য স্থানেও বিসর্জন যাত্রা বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় ছিল মানুষ। মহাসড়ক অবরোধ করা হয়। গ্রামের পর শহরের পরিস্থিতিও চরম উত্তেজিত হয়ে পড়ে। ঘটনাটি নিয়ে লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বিবৃতিতে বলেন, যারা পরিবেশ নষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, গত রবিবার মহসি তহসিলের মহারাজগঞ্জ শহর থেকে রেহুয়া মনসুর গ্রামে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হলে ওই স্থানে ডিজে বাজানো নিয়ে আপত্তি তোলেন অন্য সম্প্রদায়ের কিছু মানুষ। এরপর বিবাদ বাড়তে থাকলে শুরু হয় পাথর ছোড়া ও গুলিবর্ষণ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন হিন্দু পক্ষের এক ডজনেরও বেশি লোক আহত হয়।

জেলার পরিস্থিতি এমন হয়ে যায় যে, হেলমেট পরে রাস্তায় নামতে হয় ডিএম ও এসপি বৃন্দা শুক্লাকে। গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর-এ দায়ের করা হয়েছে, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইতেছে। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে, কে বা কারা এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে থানার ইনচার্জ ও মহসী ফাঁড়ির ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়। পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে, ইতিমধ্যেইই 30 জনকে আটক করা হয়েছে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ