‘মেয়েদের সাহস থাকলে তোমাকে আগে থাপ্পড় মারত’, ব্রিজভূষণকে আক্রমণ পুনিয়ার

ভিনেশের নাম নিয়ে সে অপরাধ করেছে। মেয়েদের যদি থাপ্পড় মারার সাহস থাকত, তাহলে তোমাকে অনেক থাপ্পড় মারতেন। ব্রিজভূষণ চুরি থেকে রাষ্ট্রদ্রোহের ইতিহাস পত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান ঘটিয়ে, ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন ভিনেশ ফোগট।তবে বজরং পুনিয়া ভোটে লড়বেন না। তিনি কংগ্রেসের প্রচার সহায়ক পদে নিযুক্ত হয়েছেন। অলিম্পিক্সে সোনার কাছাকাছি গিয়ে মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্যে ভিনেশ ফোগটকে কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগে Disqualified করা হয়, এরপরেই তিনি কুস্তি থেকে অবসর নেন। অলিম্পিক্সে সোনার কাছে গিয়েও ফিরে আসা, এই ক্ষতটা হয়তো সারাজীবনেও ভুলতে পারবেন না ভিনেশ ফোগট। তাই এবার তিনি দেশের মানুষের কাছে নিজেকে উৎসর্গ করে দিতেই কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি ভোলেননি, গতবছর কুস্তিতে মহিলাদের যৌন শোষনে অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের সহিংসতার বিষয়টি। আর রাস্তায় নেমে ভিনেশ ফোগট, বজরং পুনিয়াদের প্রতিবাদের দৃশ্যটিও গোটা দেশ দেখেছে, কিন্তু সেই সময় বিজেপি ছাড়া সকলেই তাঁদের সমর্থন করেছিল।

শনিবার ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়ার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রেসলিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং। তিনি শনিবার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীপেন্দ্র হুডা এবং হুডা পরিবার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যৌন হেনস্থার অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, ‘ভিনেশ একজন কুস্তিগীর ছিল আমি যদি তাকে শ্লীলতাহানি করতাম তবে আমার তাকে চড় মারা উচিত ছিল। এছাড়াও, তিনি অন্যান্য খেলোয়াড়দের অধিকার বলি দিয়ে অলিম্পিক্সে গিয়েছিলেন। সেই কারণে সে জিততে পারেনি। বিচারে তাকে পরাজিত করা মেয়েটির অধিকার কেড়ে নিয়ে তোলপাড় সৃষ্টি করেছিল সে। এমতাবস্থায়, ফোগাটের সঙ্গে যা ঘটেছে, সেটা তার প্রাপ্য ছিল।’ ব্রিজভূষণের এই বিস্ফোরক মন্তব্যের পরে মুখ খুললেন বজরং পুনিয়া।

উপযুক্ত জবাবে পুনিয়া বলেন, ‘দেশের প্রতি ব্রজভূষণ শরণ সিংয়ের মানসিকতা প্রকাশ পেয়েছে। এটি ভিনেশের পদক ছিল না। এটি ছিল ১৪০ কোটি ভারতীয়দের পদক। আমার সন্দেহ, যারা ভিনেশের অযোগ্যতা উদযাপন করেছে, তারা কি দেশপ্রেমিক? আমরা ছোটবেলা থেকে দেশের জন্য লড়ছি, তারা আমাদের দেশপ্রেম শেখাচ্ছে। তারা মেয়েদের শ্লীলতাহানি করছে। আমরা কখনই বলিনি কোন কুস্তিগীরকে শ্লীলতাহানি করা হয়েছিল। ভিনেশের নাম নিয়ে সে অপরাধ করেছে। মেয়েদের যদি থাপ্পড় মারার সাহস থাকত, তাহলে তোমাকে অনেক থাপ্পড় মারতেন। ব্রিজভূষণ চুরি থেকে রাষ্ট্রদ্রোহের ইতিহাস পত্রক। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মধ্যে একজনই নির্বাচনে লড়বে। এখন প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে কোনো আশা নেই। আমার বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করা হয়েছে, ডোপ অভিযোগে আমাকে নিষিদ্ধ করা হয়েছে। ভিনেশ অলিম্পিক থেকে বাদ পড়ার পরে, তিনি কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কঠিন সময়ে কংগ্রেস আমাদের পাশে দাঁড়িয়েছে। এএএপি এবং অন্যান্য বিরোধী দলও আমাদের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব AAP-এর সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে ভারতের জোটের একসঙ্গে লড়াই করা উচিত।’

পুনিয়া আরও বলেন,’ আমি খট্টর জিকে জিজ্ঞেস করতে চাই আপনি ব্রিজভূষণের সঙ্গে আছেন কি না? মহিলা কুস্তিগীরদের আইনি লড়াই এখনও শেষ হয়নি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। সাক্ষী মালিক আমাদের সঙ্গে আছেন। আমরা তিনজনই একসঙ্গে। আমরা এখনও খেলায় রয়েছি। আমরা তিনজন যে লড়াই শুরু করেছি তা আমরা একসঙ্গে শেষ করব। রাজনীতিতে না আসার সিদ্ধান্ত ছিল সাক্ষীর। হরিয়ানায় প্রচারে ব্রিজ ভূষণকে স্বাগত জানানো হয়েছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা অভিযুক্তদের পাশে দাঁড়াতে চান নাকি তাদের মেয়েদের পাশে। প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে প্রত্যাশা রাখার কোনও মানে নেই। সুপ্রিম কোর্টে আমাদের আস্থা আছে।’

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি