হবিগঞ্জে হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা বাংলাদেশি জঙ্গি দিল্লিতে আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেখ হাসিনা সরকারের পতনের সময়ে হবিগঞ্জের বানিয়াচং থানার হিন্দু অফিসারকে পুড়িয়ে খুন করার হোতা তথা কুখ্যাত বাংলাদেশি জঙ্গি মাহদী হাসানকে আটক করেছে দিল্লি বিমানবন্দরের অভিবাসন শাখা। কী উদ্দেশে দিল্লি এসেছিল ওই কুখ্যাত খুনি, তা জানার জন্য জেরা করে চলেছে পুলিশ।

শেখ হাসিনা সরকারের পতনের পরে হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়েছিল ইসলামী জঙ্গিরা। ওই হামলার নেতৃত্বে ছিলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা কুখ্যাত হিযবুত তাহরীর জঙ্গি মাহদী হাসান। হিন্দু পুলিশ অফিসার সন্তোষ চৌধুরীকে পিটিয়ে মেরে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসি আবুল কালামকে থানায় বসে হুমকি দিয়ে মাহদী হাসান বলেন, ‘মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানকালে আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছি।’ ওই হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে ৩ জানুয়ারি জঙ্গি মাহদীকে গ্রেফতার করা হয়। পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশে তড়িঘড়ি জামিন দেওয়া হয়।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরেই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেন মাহদী। ফিনল্যান্ডে যাওয়ার উদ্দেশে ভিসা পেতে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লি পৌঁছন তিনি। কনট প্লেসের গান্ধি মার্গের ভিএফএস সেন্টারে নথিপত্র দিতে হাজির হয়েছিলেন। ওই সময়েই এক বাংলাদেশি দেখতে পান কুখ্যাত জঙ্গিকে। তিনি সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের তরফেও যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। ততক্ষণে ভি্এফএস সেন্টার থেকে পালিয়ে পাহাড়গঞ্জের এক হোটেলে আশ্রয় নেন মাহদী। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিকের নির্দেশে তড়িঘড়ি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন হিন্দু পুলিশ আধিকারিকের খুনি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে  ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাহদী দিল্লি বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির