স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই পদত্যাগ করলেন পঞ্জাবের রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তিনি ব্যক্তিগত কারণ ও অন্যান্য কিছু দায়বদ্ধতার কারণ দেখিয়ে পাঞ্জাবের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানা গিয়েছে, রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করার একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।

শনিবার এই পদত্যাগ নিয়ে টুইট করে রাজ্যপাল  জানান,’আমি ব্যক্তিগত কারণে এবং অন্যান্য কিছু দায়বদ্ধতার কারণে আমি পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের পদ থেকে পদত্যাগ করছি। দয়া করে মাননীয়া রাষ্ট্রপতি আমার আবেদনটি গ্রহণ করুন।‘

উল্লেখ্য, নাগপুরের তিনবারের সাংসদ (কংগ্রেসের দু’বার এবং বিজেপি থেকে একবার বিজেপির) পুরোহিত ২০১৬ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । এছাড়াও ২০১৭ সালে আসামের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। তবে তিনি দীর্ঘদিন ধরে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) সরকারের সাথে বাকযুদ্ধে লিপ্ত ছিলেন। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে একাধিক চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। তবে সেই চিঠির উত্তর দেননি মুখ্যমন্ত্রী। আর তাতেই কিছুটা ক্ষুণ্ণ হয়ে রাজ্যপাল বলেছিলেন, চিঠির উত্তর না দিলে তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন এবং ফৌজদারি মামলা  দায়ের করতে পারে । আর এই আবহেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের