১.১৫ লক্ষ কিমি পেরিয়ে মহাকুম্ভে হাজির, জানুন ‘ঘূর্ণি বাবা’র সন্ন্যাসী হয়ে ওঠার গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি ১২ বছরে একবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভে স্নান করতে এসে ভিড় জমায় হাজার হাজার পূর্ণার্থীরা। এই মেলার অন্যতম আকর্ষণ হল সন্ন্যাসীরা।মহাকুম্ভে গেলেই চোখে পড়বে সন্ন্যাসীদের ঢল। এবারও তার ব্যতিক্রম হল না। এখন থেকেই সাধু ঋষিদের ঢল নেমেছে প্রয়াগরাজে। তবে এত ভিড়ের মাঝে নজর কাড়ল ‘বাভান্ডার বাবা’।যেহেতু তিনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বার্তা নিয়ে যান তাই তিনি সকলের কাছে ‘ঘূর্ণি বাবা’ নামে পরিচিত। মহাকুম্ভে বাইক নিয়ে হাজির ঘূর্ণি বাবা। এই বাইকে করে ২৫ টি রাজ্যে সফরে বেরিয়েছেন এই সাধু। ধর্মের প্রচার পর্ব সারতে তিনি ইতিমধ্যেই ১.১৫ লক্ষ কিলোমিটার ঘুরে বেরিয়েছেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে প্রয়াগরাজে এসে পৌঁছোলেন এই সাধুবাবা।

এই বাইকটি কোন সাধারণ বাইকের মত নয়। এই বাইকে লাগানো আছে গেরুয়া পতাকা। বাইকের সামনে কাঁচ দিয়ে ঘেরা বড় ঢাল। যেটাও গেরুয়া রঙে সাজানো হয়েছে। তাতে বড় বড় অক্ষরে লেখা আছে ‘বাভান্ডার বাবা’। ফোন নম্বরও দেওয়া আছে। পাশে লিখা আছে ফোন পে নম্বর।

এই নিয়ে ওই সাধু জানান, তিনি ধর্মের বার্তা নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়ান। তার প্রচারের থিম বিভিন্ন থিম রয়েছে। এর মধ্যে একটি হল, হিন্দু ধর্মের প্রতীক দেব-দেবীর কোন ছবি আবর্জনায় না ফেলা। এই নিয়ে জনসাধারণকে বার্তা দেন তিনি। বরং এগুলো আবর্জনায় বা ডাস্টবিনে না ফেলে বিসর্জন করতে অনুরোধ জানিয়েছেন সনাতন ধর্মীদের।

আরও পড়ুন : এ যেন বাস্তবের মিঠুন, গাড়ির মধ্যেই সুখের সংসার পেতে জীবনযাপন সাধুর

উল্লেখ্য,এই সাধু হলেন মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁর নাম বিনোদ সনাতানি। মাত্র ১৪ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত তিনি জনকল্যাণের বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি লক্ষ্য করেছিলেন হিন্দু দেব দেবীর ছবি, ক্যালেন্ডার এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এতে তিনি কষ্ট পান। তাই প্রচারের থিম বানিয়ে নেন এটি। সনাতন ধর্মীদের সকলকে বার্তা দেন যে দেবদেবীদের অপমান যেন না করা হয়। তাদের মূর্তি যেন জলেই বিসর্জন দেওয়া হয়।

বিয়ের ছয় মাসের মধ্যে বাবা হলেন জুবিন ন্যটিয়াল, পুত্র না কন্যা কী এল তাঁর স্ত্রীর কোলে?

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা