পরকীয়ার জের, নিজের সন্তানকে খুন করে মাটিতে পুঁতল মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘কুসন্তান যদাপি হয়, কুমাতা কদাপি নয়’। শেষ রক্তবিন্দু দিয়ে সন্তান পালন করেন মা। অথচ পরকীয়া ঢাকতে নিজের সন্তানকে হত্যা করল মা। এই নিকৃষ্টতম ঘটনা ভিত নাড়িয়েছে মা-সন্তানের সম্পর্ক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। এই ঘটনা রীতিমত শোরগোল ফেলেছে।

জানা গিয়েছে, ২০২১ সালে রূপবাস থানার অন্তর্গত চন্দনপুরা গ্রামে এই ঘটনা ঘটে।  নিজের ৮ বছরের সন্তানকে হত্যা করে মা। শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয় শিশুটির বাবা। পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে শিশুর মৃতদেহ। এই খুনের নেপথ্য কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ। তবুও হাল ছাড়েনি বাবা। জয়পুর হাইকোর্টে পিটিশন দাখিল করেন। আদালত বায়ানার সার্কেল অফিসার (সিও) নীতিরাজ সিং-এর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয়।  

ফের শুরু হয় তদন্ত। শেষে উঠে আসে ভয়াবহ সত্য। শিশুটির মা ও কাকার মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ৮ বছরের শিশুটি। তাই পরকীয়া চাপা দিতে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করে অভিযুক্ত মহিলা ও তাঁর দেওর। খুনের পরে শিশুটির মৃতদেহ মাঠে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। বর্তমানে তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।  

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি