‘আমি বাংলার গান গাই’, দিল্লি গিয়েই বাঙালি স্কুলে রাজ্যপাল

স্কুলের ২০০ পড়ুয়ার সঙ্গে সরাসরি কথাও বলেন বঙ্গের রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গের রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোস হাতিখড়ি দিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি গিয়েছেন। আর তার পরের দিনই গেলেন দিল্লির একটি বাঙালি স্কুলে। রাজ্যপাল বারবারই বলেছেন, বাংলা ও বাঙালি তাঁর প্রিয়। দিল্লিতেও দেখা গেল সেই ছবিই।

তিনি আগেই বলেছিলেন, বাংলা পথ দেখাবে ভারতকে। বাংলা সাহিত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। বাংলা শিখতে চেয়েছিলেন। বলেছিলেন, বাংলা নিয়ে তিনি লিখতে চান। তারপর ২৬ জানুয়ারি হাতেখড়িও দেন। শুক্রবার সকালে দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি গিয়েছিলেন এক বাঙালি স্কুলে। ওই স্কুলের নাম রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়।

এই স্কুল এসেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন। অবশ্য ভার্চুয়ালি ভাবে। স্কুলের ২০০ পড়ুয়ার সঙ্গে সরাসরি কথাও বলেন বঙ্গের রাজ্যপাল।

উল্লেখ্য, গতকাল শুধু হাতেখড়ি দেওয়াই নয়, রাজ্যপাল উচ্চারণ করেছিলেন, ছোট্ট ছোট্ট বাংলা শব্দ। তারপরে বলেছিলেন, ‘আমি বাংলাকে ভালোবাসি’।  আগেরদিনের সেই ‘বাংলা’র প্রতি প্রেম দেখা পরের দিনও। আসলে ভাষা যে মিলনের।   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাঁর হাতে বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ উপহার হিসেবে তুলে দেন। সেই সঙ্গে বলেছিলেন, তিনিও মালয়ালম ভাষায় ‘অ আ ক খ’ লিখে দিতে পারেন এক্ষুণি। তারপরেই বলেছিলেন, ‘আমারও শিখতে শিখতে হয়ে যাবে তো?’। প্রত্যুত্তরে সম্মতি জানিয়ে ঘাড় নেড়েছিলেন রাজ্যপাল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা