নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বেঙ্গালুরুতে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলার এক যুবককে(২৫ বছরের ) আটক করেছে পুলিশ। ধৃতের নাম আসফুল মালিক। উত্তর ২৪ পরগনার নওপাড়ার বাসিন্দা তিনি। 

জানা গিয়েছে, বেঙ্গালুরুর জিগানি শিল্পাঞ্চলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন আসফুল। ঘটনার সূত্রপাত বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চলে। সেখানে টহল দেওয়ার সময় পুলিশের কাছে আসফুলের সন্দেহজনক কার্যকলাপের খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জিগানি এলাকায় গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। জেরার পর তাঁর মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানেই তদন্তকারীদের নজরে আসে একাধিক কথোপকথন, ফোন এবং অডিয়ো বার্তা। সূত্রের খবর, ফেসবুকের মাধ্যমে আফগানিস্তানের বাসিন্দা ইমরান হায়দার নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছিল আসফুলের। ইমরান পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের। তাঁর সাহায্যে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আসফুল। ভিসার জন্য আবেদনও করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ ‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, পাকিস্তানে মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ ছিলেন আসফুল। মসজিদ এবং সাধারণ মানুষের উপর হামলার অভিযোগ নিয়েও তাঁর ক্ষোভ ছিল। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে পাকিস্তানের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে পরে আর্থিক সমস্যা এবং পরিবারের দায়িত্বের কারণে আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা বাতিল করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন আসফুল। তাঁর মোবাইল থেকে পাওয়া কথোপকথন ও অডিয়ো বার্তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। টিটিপির সঙ্গে তাঁর যোগাযোগ কতটা গভীর ছিল, তা-ই এখন তদন্তের মূল বিষয়।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী