২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজনের স্বপ্নকে সামনে রেখে এবার নজর দেশের খুদে প্রতিভাদের দিকে। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিলেন, অলিম্পিক আয়োজনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণও আরও বাড়াতে হবে। সেই লক্ষ্যেই এখন থেকেই ৫ থেকে ১৫ বছর বয়সি ছেলে-মেয়েদের মধ্যে প্রতিভা খোঁজার উপর জোর দিয়েছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘অলিম্পিকে প্রায় ৪০ ধরনের খেলায় প্রতিযোগিতা হয়। সব মিলিয়ে ইভেন্টের সংখ্যা প্রায় ৩১৫ থেকে ৩৫০। কিন্তু এত ধরনের খেলার মধ্যে একটি বড় অংশে ভারতীয় খেলোয়াড়রা অংশই নিতে পারেন না। কোথাও যোগ্যতা অর্জনের সমস্যা, আবার কোথাও পর্যাপ্ত প্রতিভা ও প্রশিক্ষণের অভাব রয়েছে। এই ঘাটতিই আগামী দিনে দূর করতে চাইছে ভারত।’ মোদি বলেন, ‘২০৩৬ সালের অলিম্পিককে সামনে রেখে এখন থেকেই নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। বিশেষ করে ৫, ১০ এবং ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করার প্রয়োজন রয়েছে।’ স্কুল, গ্রাম এবং শহর সব জায়গায় প্রতিভা অন্বেষণের কর্মসূচি চালানোর বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

শুধু প্রতিভা চিহ্নিত করলেই হবে না। সম্ভাবনাময় খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, পরিকাঠামো এবং নিয়মিত অনুশীলনের সুযোগ দিতে হবে। তাঁদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবে। তবেই অলিম্পিকের মতো বড় মঞ্চে ভারত আরও বেশি খেলায় প্রতিনিধিত্ব করতে পারবে। উল্লেখ্য, ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এরপর ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনকে দেশের অন্যতম বড় ক্রীড়া লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই এই আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছে ভারত।

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং