ওড়িশায় আবার পিটিয়ে খুন বাঙালি শ্রমিককে, বাংলাদেশি সন্দেহে মারধরে আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আবার হত্যা বাংলার শ্রমিককে বলে অভিযোগ। ওড়িশার সম্বলপুর জেলায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হল বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলার ওই যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার বেশি রাতে। ওড়িশার সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায় পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। সেখানে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হবে কেউ ভাবতেও পারেননি।

এদিকে ওই মৃত যুবকের নাম জুয়েল রানা (২১)। তাঁর বাড়ি সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে। বাংলাদেশি সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুর্শিদাবাদ জেলার অপর দুই যুবক। এখন তাঁরা ওড়িশার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত ওই যুবকরা হলেন, পলাশ শেখ এবং আমির শেখ। তাঁদের বাড়ি সুতি থানার সাজুর মোড় ও দিয়ার শোভাপুর এলাকায়। চারদিন আগে মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে ওড়িশার সম্বলপুর এলাকায় একটি বহুতল নির্মাণের জন্য রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তাঁরা।

অন্যদিকে বুধবার রাত ৯টা নাগাদ ওড়িশার কয়েকজন যুবক শান্তিনগর এলাকায় জুয়েল এবং পলাশ শেখ ও আমির শেখকে একটি বাড়িতে থাকতে দেখেন। তখন ওড়িশার ওই যুবকরা নির্মীয়মাণ যে বাড়িতে থাকতেন সেখানে যান। আর তারপরই তাঁরা জুয়েল এবং মুর্শিদাবাদের বাকি পরিযায়ী শ্রমিকদের কাছে ভারতীয় হওয়ার নথি দেখতে চান। যদিও তখন সকল পরিযায়ী শ্রমিকরা রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। তাঁদের পরনের পোশাক দেখে ওড়িশার ওই যুবকরা এই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেন। আর তখনই লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে ওড়িশার ৮জন যুবক বাংলার শ্রমিকদের বেধড়ক মারধর করেন। ওড়িশা পুলিশ জুয়েল এবং আরও কয়েকজন পরিযায়ী শ্রমিককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে জুয়েলকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

এছাড়া ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের মারধর, খুন করার ঘটনা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার জ্বলন্ত উদাহরণ সামনে এল। ওড়িশায় এই প্রথম ঘটনা যেখানে বাংলার কোনও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হল। এই ঘটনায় ওড়িশা পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। জুয়েলের মৃত্যুর খবর মুর্শিদাবাদের চকবাহাদুরপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক আখরুজ্জামান বলেন, ‘‌এই ঘটনার নিন্দার ভাষা নেই। ওড়িশায় বিজেপির ডবল ইঞ্জিনের সরকার বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষী। আমরা নিহত ওই পরিবারকে সবরকম সাহায্য করব।’‌

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা