চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী! মদের আসরেই সাজানো ছিল মৃত্যুর ফাঁদ

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর প্রেমিকের হাতে খুন হয়েছেন ৪২ বছর বয়সি এক ব্যক্তি। হত্যার পর তার দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে একটি বারের কাছে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চলে। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সুনীল নায়ক (৪২)। তদন্তে উঠে এসেছে, সুনীলের স্ত্রী পুষ্পার সঙ্গে অভিযুক্ত বাসুদেব মালিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা।

পুলিশের দাবি, পরিকল্পনা করেই সুনীলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে বাসুদেব। ঘটনার দিন সে সুনীলকে নিয়ে মদ্যপানও করে। পরে সুযোগ বুঝে তার উপর হামলা চালায়। অভিযোগ, ধারালো ছুরি দিয়ে সুনীলের গলা কেটে খুন করা হয়। এরপর প্রমাণ লোপাট করতে দেহটি একটি প্লাস্টিকের ব্যাগে ভরে বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চলের কাছে একটি বারের সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। তদন্তে দ্রুতই বাসুদেব মালিকের নাম সামনে আসে। এরপর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা খুনের অপরাধের জন্য শাস্তির বিধান দেয়। পাশাপাশি এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ