বেঙ্গালুরুতে ভোট দিলেই মিলছে বিয়ার, কফি, ধোসা, জুস

ভোটের জন্যে গত বুধবার বিনামূল্যে ও ছাড়কৃত মূল্যে খাবার দেওয়ার জন্য হোটেল পরিচালনা-সংক্রান্ত একটি অ্যাসোসিয়েশনকে অনুমতি দেন কর্ণাটক হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিলেই মিলবে বিয়ার, কফি, ধোসা, জুস। শহরবাসীকে ভোট দিতে টানতে অভিনব কায়দা গ্রহণ করল বেঙ্গালুরুর বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিবারই ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের ভোট নিয়ে আলাদাই উত্তেজনা থাকে সংবাদ মাধ্যমগুলির। কারণ বেঙ্গালুরু বাসিন্দাদের বরাবরই ভোট নিয়ে তেমন উৎসাহ-উদ্দীপনা থাকে না। কম ভোটার উপস্থিতির কারণে বেঙ্গালুরুর নাম সংবাদের শিরোনামে থাকে। তাই এবার ভোটারদের ভোট কেন্দ্রে টানতে অভিনব উদ্যোগ নিল বিভিন্ন প্রতিষ্ঠান।

জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হোটেল, ট্যাক্সি পরিষেবা সংস্থাগুলি দিল বিশেষ ছাড়। যার মধ্যে আছে, কয়েক শতাংশ ছাড়ে ক্যাবে চড়ার সুবিধা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। বিনামূল্যে বিয়ার, কফি, ধোসা, জুস পাওয়ার সুবিধা। আর ভোট দিয়ে বেরিয়ে ভোটাররা আঙুলে অমোচনীয় কালি দেখিয়ে খাবারের দোকান থেকে প্রতিশ্রুতিবদ্ধ সেই খাবারগুলি সংগ্রহ করছেন। আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ভোট হচ্ছে কর্ণাটক, বেঙ্গালুরু, বিহার, পশ্চিমবঙ্গ-সহ ১৩ টি রাজ্যে। আর ভোটের জন্যে গত বুধবার বিনামূল্যে ও ছাড়কৃত মূল্যে খাবার দেওয়ার জন্য হোটেল পরিচালনা-সংক্রান্ত একটি অ্যাসোসিয়েশনকে অনুমতি দেন কর্ণাটক হাইকোর্ট। তবে এতে নির্বাচন-সংক্রান্ত কোনও নির্দেশনা যাতে লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছিল।

এই বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানান, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁগুলো ভোটারদের ফোন কলের ভিত্তিতে তাঁদের বিভিন্ন জিনিস সরবরাহ করবে। যার মধ্যে মূল্যে কফি, দোসা ও শরীরের গরম কমাতে ফলের জুস কেনার জন্যে কোনও টাকা লাগবে না। এর আগে ২০১৯ সালে কম ভোটার উপস্থিতির জন্য রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু। সেখানে বেঙ্গালুরু দক্ষিণে ৫৩.৭ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। আর বেঙ্গালুরু সেন্ট্রালে ভোটার উপস্থিতি ৫৪.৩ শতাংশ এবং বেঙ্গালুরু নর্থে ভোটার উপস্থিতি ৫৪.৭ শতাংশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের