মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে। থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন নয়জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকার আশঙ্কায় জোরকদমে চলছে উদ্ধার অভিযান। চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ ভিওয়ান্ডির পাওয়ারলুম শিল্পাঞ্চলের বালাজি নগরে অবস্থিত কোহিনূর বিল্ডিং-এর একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। বিকট শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের একাধিক দল। সমন্বিতভাবে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। দমকল কর্মকর্তাদের মতে, ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানান, ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।  

আরও পড়ুন: গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে একটি ডগ স্কোয়াড, চারটি দমকল ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী মাটি ও কংক্রিট সরানোর যন্ত্র মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালিয়ে যাচ্ছেন।

‘কান টানলেই মাথা আসবে’,টুলু মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু