গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের মুকুটে বৃহস্পতিবার জুড়ল আরও দুই পদক। পুরুষদের ১১০ কেজির বেশি ওজন বিভাগের ভারোত্তোলনে রুপো জিতে দেশের পদকভাণ্ডার সমৃদ্ধ করলেন লাভপ্রীত সিং। আর মহিলাদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন সীমা কালিরমনা। তবে এই পদকের মূল্য শুধুই সাফল্যে সীমাবদ্ধ নয়। মাতৃত্বের বিরতি, কঠোর অনুশীলনে প্রত্যাবর্তন এবং পড়াশোনার চাপ সামলে আন্তর্জাতিক মঞ্চে পদক জিতে এক অনন্য লড়াইয়ের নজির গড়লেন তিনি।

পুরুষদের ১১০ কেজির বেশি ওজন বিভাগের প্রতিযোগিতায় লাভপ্রীত মোট ৩৮৮ কেজি (স্ন্যাচ ১৭৬ কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক ২১২ কেজি) ওজন তুলে রৌপ্য পদক জেতেন। মাত্র ১ কেজির ব্যবধানে সোনা হাতছাড়া হলেও তাঁর পারফরম্যান্সে গ্লাসগো গেমসে ভারতের ভারোত্তোলন অভিযান শেষ হল ১টি সোনা, ৬টি রুপো এবং ১টি ব্রোঞ্জ-সহ মোট ৮টি পদক নিয়ে। অন্যদিকে, মহিলাদের ডিসকাস থ্রোয়ে ৫৮.৬৫ মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ নিশ্চিত করেন সীমা। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় ও তৃতীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ান তিনি। শেষ তিনটি প্রচেষ্টা বৈধ না হলেও তৃতীয় প্রচেষ্টার দূরত্বই তাঁকে পদক এনে দেয়। শেষ মুহূর্তে ক্যামেরুনের মোনি নোরা আতিম সেই দূরত্ব অতিক্রম করতে না পারায় ভারতের ব্রোঞ্জ নিশ্চিত হয়।এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। সন্তান রুদ্রর জন্মের মাত্র ১১ মাস পর প্রতিযোগিতামূলক অনুশীলনে ফেরেন সীমা। পাশাপাশি চৌধুরী বানসি লাল বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা নিয়ে পিএইচডিও করছেন তিনি। তাঁর প্রশিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন স্বামী তথা প্রাক্তন জাতীয় ডিসকাস থ্রোয়ার রবিন্দর কালিরমনা। দীর্ঘ পরিশ্রমের ফল মিলেছিল জাতীয় গেমসে সোনা জয়ের মাধ্যমে, আর এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে কমনওয়েলথ গেমসের মঞ্চেও পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি।

আরও পড়ুনঃ জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

এ দিন অ্যাথলেটিক্সেও ভারতের সাফল্য অব্যাহত থাকে। নীরজ চোপড়া, রোহিত যাদব ও যশবীর সিং জ্যাভলিন থ্রোর ফাইনালে উঠেছেন। ট্রিপল জাম্পের ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন প্রবীণ চিত্রাভেল ও সেলভা প্রভু। সব মিলিয়ে গ্লাসগোতে ভারতের পদক জয়ের লড়াই আরও শক্ত ভিতের উপর দাঁড়াল।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা