বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দুই বছর আগে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছিল। যদিও বিতর্কে জড়িয়ে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে বিহারের কারকাটা আসন থেকে নির্দল হিসেবে ভোটে লড়ে হারের স্বাদ পেতে হয়েছিল। বিদ্রোহের শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। পরে অবশ্য ফের দলে ফেরেন। গত বছর বিহার বিধানসভা ভোটেও বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছিল। যদিও ভাগ্যে শিঁকে ছেড়েনি। শেষ পর্যন্ত অপেক্ষার শেষ হল। বিহারে বিধান পরিষদের নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন ভোজপুরি নায়ক-গায়ক পবন সিংহ।

বিহারে বিধান পরিষদের নির্বাচনের জন্য বিজেপির তরফে আজ শুক্রবার (৫ জুন) চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ভোজপুরি গায়ক-নায়ক পবন সিংহের পাশাপাশি তালিকায় নাম রয়েছে সঞ্জয়কুমার ময়ূখ, অনিল কুমার ঠাকুর ও শীলা পণ্ডিতের। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিহারের তরুণ ও যুব প্রজন্মের কাছে যথেষ্টই জনপ্রিয় গায়ক-নায়ক পবন সিংহ। তাঁর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিধান পরিষদের নির্বাচনে প্রার্থী করেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

বিজেপির পাশাপাশি সংযুক্ত জনতা দলের হয়েও বিধান পরিষদ নির্বাচনের জন্য চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিশান্তের। তিনি পটনা থেকে লড়বেন। মধুবনী থেকে ভারতী মেহতা, পশ্চিম চম্পারন থেকে শিবানি দেবী প্রজাপতি এবং শেখপুরা থেকে লড়ছেন ললন প্রসাদ। উল্লেখ্য, সম্রাট চৌধুরীর মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নীতীশ পুত্র নিশান্ত।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা