’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জালিয়াতিতে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফার জন্য সময়সীমা বেঁধে দিল ককরোচ জনতা পার্টি। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ককরোচ জনা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা দাবি করে বলেন, ’৪৮ ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে ইস্তফা দিতে হবে ‘ভোট চুরি’তে অভিযুক্ত জ্ঞানেশকে। যদি ওই সময়সীমার মধ্যে জ্ঞানেশ মুখ্য নির্বাচন কমিশনারের কুর্সি না ছাড়েন, তাহলে দেশজুড়ে আন্দোলনে নামা হবে।’

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।

এদিন রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশের ইস্তফার দাবি করেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে। তাঁর কথায়, ‘মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকার যোগ্যতা নেই জ্ঞানেশের। দেশের গণতন্ত্রকে খতম করার উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন। ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) দেশজুড়ে আন্দোলন শুরু করবে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা পিছু হটব না।’ দীপকে ইঙ্গিত দিয়েছেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যেভাবে গত জুন-জুলাইয়ে যন্তরমন্তরে আন্দোলন করা হয়েছিল, সেই ভাবেই জ্ঞানেশের ইস্তফার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।’

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে