পঞ্চমীর ভোরে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

ভোর রাতে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিহারের ভোজপুর জেলার জৈন কলেজ সংলগ্ন কনকপুরী এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিহারের ভোজপুর জেলার জৈন কলেজ সংলগ্ন কনকপুরী এলাকায়। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃতের নাম রামকুমার সিংহ (৭২)। আদতে তিনি ডুমারিয়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নওয়াদা থানার অন্তর্গত কনকপুরী এলাকায় বসবাস করছিলেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সমাজসেবামূলক কাজে যোগ দিয়েছিলেন। এছাড়াও তিনি রোটারি ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।

প্রতিবেদন অনুসারে, আজ ভোরে প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন রামকুমার বাবু। তখনই বাইকে করে আসা মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তখন তিনি বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র ও মুখোশধারী দুষ্কৃতীরা। রামকুমার বাবুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, তার শরীরে প্রায় আটটি গুলি লেগেছিল। যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আর ঘটনার পরেই সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। গুলির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে নওয়াদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। আর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। এখন পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদ কিংবা অন্য কোনও কারণে সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সাজানো হয়েছে। পুলিশ এখন অপরাধীদের শনাক্ত করে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকার ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিহারে লাগাতার অপরাধের ঘটনা ঘটেই চলেছে। যার ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?