আসামী ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পুলিশ, গণপিটুনিতে প্রাণ গেল এএসআই-এর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লালুপ্রসাদ যাদবের জমানার অবসান হলেও  বিহার যে ‘জঙ্গলরাজের’ কলঙ্ক থেকে মুক্ত হতে পারেনি, ফের তার প্রমাণ মিলল। আসামী ধরতে গিয়ে এবার গ্রামবাসীদের হামলার মুখে পড়ল পুলিশ। শুধু তাই নয়, রাজীব কুমার নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ায়। পুলিশের নিচুতলার কর্মী এবং আধিকারিকরা ওই ভয়ঙ্কর ঘটনায় ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। নিহত এএসআই মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, তড়পতগঞ্জের ফুলকাহায় এক বিয়ের অনুষ্ঠানে কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড এক অপরাধী উপস্থিত থাকছে বলে খবর পায় ফুলকাহা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। পুরো বিয়ে বাড়িকে নজরদারির আওতায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো অপরাধী বিয়ে বাড়িতে হাজির হতেই তাকে গ্রেফতারের চেষ্টা চালায় ফুলকাহা থানার সাদা পোশাকের পুলিশ আধিকারিকরা।

তখনই বিপত্তি দেখা দেয়। অপরাধীকে বাঁচাতে আসরে নামেন গ্রামবাসীরা। এএসআই রাজীব কুমার-সহ বাকিদের উপরে চড়াও হয়। অতর্কিতে হামলার মুখে পড়ে ঘাবড়ে যান পুলিশ কর্মীরা। উত্তেজিত গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন এএসআই রাজীব কুমার। ঠিক তখনই তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজীবকে আরারিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাতে কোনও লাভ হয়নি। চিকি‍ৎসকরা জানান, রাজীবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার