ভোট চুরি: ভোটার তালিকায় দুই জায়গায় নাম বিহারের উপ মুখ্যমন্ত্রীর‌

'ভোটার কার সাজি' এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র বিতর্কের মধ্যে, বিহার কংগ্রেস অভিযোগ করেছে যে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা রাজ্যের দুটি ভিন্ন স্থানে ভোটার হিসেবে নিবন্ধিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘SIR’ তথা নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিহারে বিতর্ক তুঙ্গে। আগামী নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ‘SIR’ তথা নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে জেরবার বিহার। ইতিমধ্যেই ভোটার তালিকায় ট্রাম্প-সহ একাধিক ভুয়ো ভোটারের তথ্য মিলেছে। পাশাপাশি আবাসিক শংসাপত্রের রয়েছে কুকুরের নামে ঠিকানা। আর বিহারের এই ‘ভোট চুরি’ নিয়ে বিরোধী দলগুলিও নানারকম মন্তব্য করছেন, সুতরাং রাজনৈতিক মহলও এ নিয়ে সরগরম। এ আবহে এবার বিহারের উপ মুখ্যমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্ক উঠল। ‘ভোটার কার সাজি’ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র বিতর্কের মধ্যে, বিহার কংগ্রেস অভিযোগ করেছে যে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা রাজ্যের দুটি ভিন্ন স্থানে ভোটার হিসেবে নিবন্ধিত। সম্প্রতি বিরোধী দলনেতা রাহুল গান্ধি নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে “প্রকাশ্যে যোগসাজশ” করার জন্য চরম নিন্দা করেছিলেন। এরপরেই এমনটা দাবি করে নির্বাচন কমিশনের উপর আরও চাপ বৃদ্ধি করল কংগ্রেস।

শনিবার গভীর রাতে X-তে একটি পোস্টে, বিহার কংগ্রেস দাবি করেছে যে, বিজয় সিনহা লক্ষীসরাই এবং বাঁকিপুর উভয় স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন। এই বিতর্কিত মন্তব্যের পাশাপাশি তারা নির্বাচন কমিশনের পোর্টাল থেকে খসড়া তালিকার পৃষ্ঠাগুলির স্ক্রিনশটও শেয়ার করেছে। একটি স্ক্রিনশটে বিজয় কুমার সিনহাকে EPIC (নির্বাচকদের ছবি পরিচয়পত্র) নম্বর IAF3939337 এর অধীনে লক্ষীসরাইতে ভোটার হিসেবে তালিকাভুক্ত দেখানো হয়েছে, এবং অন্যটিতে EPIC নম্বর AFS0853341 এবং একই নামে বাঁকিপুরে ভোটার হিসেবে নিবন্ধিত দেখানো হয়েছে। অর্থাৎ কংগ্রেসের দাবি, জালিয়াতি করে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা দুই জায়গা তেই ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন। তার ভোটার আইকার্ডে পিতামাতার নামও মিলে গিয়েছে। যদিও EPIC নম্বর IAF3939337-এর অধীনে, সিনহার বয়স ৫৭ এবং তার পিতামাতার নাম ‘প্রয়াত শারদা রমন সিং’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আর দ্বিতীয় EPIC AFS0853341-এ, তার বয়স ৬০ এবং তার পিতামাতার নাম শারদা রমন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এই চমকপ্রদ বিষয়টি সামনে এনে বিহার কংগ্রেস তাদের পোস্টে একাধিক প্রশ্ন তুলে বলেছে যে, “গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এটি কীভাবে ঘটল, তবে কী বিজয় সিনহা পূর্ববর্তী নির্বাচনে উভয় জায়গাতেই ভোট দিয়েছেন? তাহলে নির্বাচন কমিশন কি তাকে দুটি ভোটাধিকার দিয়েছে? কেন তিনি নিয়মের বিরুদ্ধে গিয়ে দুটি জায়গা থেকে SIR ফর্ম পূরণ করলেন? নির্বাচন কমিশন কীভাবে দুটি জায়গায় তাঁর নাম রাখল? তবে কী এবার তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে FIR দায়ের করা উচিত? কখন তিনি পদত্যাগ করবেন? নির্বাচন কমিশনের নিয়ম কি কেবল দলিত, অনগ্রসর শ্রেণী, দরিদ্র, শ্রমিকদের জন্য, বিজেপি সদস্যদের জন্য নয়? এই জালিয়াতি বিজেপি এবং নির্বাচন কমিশনের জোটের ফলাফল। ইসিআই সারা দেশে বিজেপি সদস্যদের দ্বিগুণ-তিনগুণ নাগরিকত্ব দিচ্ছে। কোথাও এক পাতায় ৮০টি ভোট পড়ছে, কোথাও একজন ব্যক্তি ৪ বার ভোট দিচ্ছে। নির্বাচন কমিশন এবং বিজেপি চোরে চোরে মাসতুতো ভাইয়ের মতো কাজ করছে।” দিন কয়েক আগেই ইসিআই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে দুটি ইপিআইসি নম্বর থাকার অভিযোগ করেছিল, এনডিএ সরকার নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি জানিয়েছিল, এই আবহে এবার বিহারের বিজেপির উপ মুখ্যমন্ত্রীর দুটি ভোটার কার্ড ফাঁস হল, এবার কী বলবে নির্বাচন কমিশন?

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার