গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: প্রথমে ব্লাউজ খুলে বেঁধে ফেলা হয়েছে হাত। তার পর ব্লেড দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে সারা শরীর। এরপর নির্যাতিতাকে একের পর এক পাঁচ পাষণ্ড গণধর্ষণ করেছে। গণধর্ষণের পরে নির্যাতিতার যৌনাঙ্গে গুঁজে দিয়েছে কার্তুজ ও পাথরের টুকরো। এমনই পাশবিক ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়ের চাকিয়ায়। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পাঁচ ধর্ষককে পাকড়াও করতে তড়িঘড়ি ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ দলও গঠন করেছেন পুলিশ সুপার। যদিও পাঁচ পাষণ্ডকে পাকড়াও করা যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) বেগুসরাই পুলিশের ডিএসপি আনন্দ কুমার পাণ্ডে জানিয়েছেন, ‘গত ১১ জুন রাত সাড়ে এগারোটা নাগাদ প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে থাকা শৌচালয়ে গিয়েছিলেন নির্যাতিতা। আচমকাই পাঁচ দুষ্কৃতী তাঁর মুখ চেপে টানতে-টানতে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নির্যাতিতার শরীর থেকে এক টানে ব্লাউজ খুলে নিয়ে হাত-পা বাঁধা হয়। চি‍ৎকার করার চেষ্টা চালালে ব্লেড দিয়ে নির্যাতিতার বুক ও উরু চিরে ক্ষতবিক্ষত করা হয়। পরে পাঁচ পাষণ্ড মহিলার শরীর ছিড়ে খায়। ধর্ষণ করতে থাকে। ধর্ষণের পরে নির্যাতিতার গোপনাঙ্গে কার্তুজ-পাথর ও কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়।’

সংবাদমাধ্যমকে পাশবিক নির্যাতনের শিকার হওয়া মহিলা বলেছেন, ‘আমি আমার ছোট ননদকে ফোন করি। তিনি এসে আমার স্বামীকে মুক্ত করেন এবং পুলিশকে খবর দেন। আমাদের হাসপাতালে যেতে বলা হয়। আমরা বারৌনি হাসপাতালে যাই এবং সেখান থেকে আমাদের সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমার চিকিৎসা হলেও গোপনাঙ্গে ক্রমাগত ব্যথা হচ্ছিল। ডাক্তারি পরীক্ষার সময় চিকিৎসকরা জানান যে পাশবিক ধর্ষণের কারণেই এই ব্যথা হচ্ছে। এরপর আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে আমরা আবার সদর হাসপাতালে পৌঁছাই। চিকি‍ৎসক তখন আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পান, যৌনাঙ্গে কোনও কঠিন বস্তু আটকে রয়েছে। এর পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি গুলি, একটি পাথর এবং কাঠের টুকরো বের করা হয়। আমার এখনও ব্যথা হচ্ছে।’

নির্যাতিতা আরও জানিয়েছেন, ‘তিন মাস আগে তিন অপরাধী তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। টাকা ও গয়না নিয়ে পালিয়ে যাওয়ার আগে তারা তাঁকে ধর্ষণেরও চেষ্টা করেছিল। পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।’এ বিষয়ে বেগুসরাই পুলিশের ডিএসপি আনন্দ কুমার পাণ্ডে সংবাদমাধ্যমকে বলেন, ‘অপরাধীদের খুব শিগগিরই গ্রেফতার করা যাবে বলে আশাবাদী। পুলিশের কোনও সদস্যের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার