বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের পর বিহারেও বিধান পরিষদ নির্বাচনে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাজ্যের আট আসনের মধ্যে মাত্র তিনটি আসন দখল করতে পেরেছে শাসক জোট। গতবার চারটি আসনে জয়ী হয়েছিল। অর্থা‍ৎ গতবারের জেতা একটি আসন হাতছাড়া হয়েছে। উল্টোদিকে বিধানসভা ভোটে ভরাডুবির মুখে পড়া লালুপ্রসাদ যাদবের দল আরজেডি দুটি আসনে জয়ী হয়েছে। গতবার একটিও আসন জিততে পারেনি। ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টিও এক আসনে জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সম্রাট চৌধুরীর কাছে বিধান পরিষদ নির্বাচন ছিল লিটমাস টেস্ট। তাতে তিনি ডাহা ফেল করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিহারে শিক্ষক ও স্নাতক মিলিয়ে মোট আটটি বিধান পরিষদ আসনে ভোট নেওয়া হয়েছিল। ইভিএমের জায়গায় ব্যালটেই ভোট নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল গণনা। তার মধ্যে সাতটি আসনের ফল আগেই প্রকাশ হয়েছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলেব প্রকাশিত হয় দ্বারভাঙা স্নাতক আসনের ফলাফল। ওই আসনে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী অনিল ঝা জয়ী হয়েছেন। তিনি বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সর্বেশ কুমারকে ৪৫০ ভোটে হারিয়ে দিয়েছেন। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন সর্বেশ। কিন্তু শেষ পর্যায়ে এসে পাশার চাল উল্টে জিতে যান অনিল ঝা।

সদ্য সমাপ্ত বিধান পরিষদ নির্বাচনে আট আসনের মধ্যে এনডিএ’র ঝুলিতে গিয়েছে মাত্র তিনটি আসন। দুটিতে জিতেছে রাষ্ট্রীয় জনতা দল। একটি আসনে জয়ী হয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ও দুটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। পটনার শিক্ষক আসন থেকে জয়ী হয়েছেন আরজেডির সঞ্জীব সিংহ। সারণের শিক্ষকদের জন্য নির্ধারিত আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী রাহুল রাজ। দ্বারভাঙা শিক্ষক আসনে জয়ী হয়েছেন জন সুরাজ পার্টির সুরেশ প্রসাদ রায় আর তিরহুতের শিক্ষক আসনে জয়ী হয়েছেন বিজেপির নরেন্দ্র প্রসাদ সিংহ। অন্যদিকে পটনার স্নাতক আসন থেকে জয়ী হয়েছেন সংযুক্ত জনতা দলের নীরজ কুমার। কোশির স্নাতক আসনে জিতেছেন বিজেপির এনকে যাদব। তিরহুতের স্নাতক আসনে বাজিমাত করেছেন নির্দল প্রার্থী বংশীধর ব্রজবাসী এবং দ্বারভাঙা স্নাতক আসনে জয়ী হয়েছেন আরজেডির অনিল ঝা।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের