বিহারে ‘তনিশক’ শোরুমে ভয়াবহ ডাকাতির মূলপাণ্ডাকে এনকাউন্টারে খতম করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরারিয়ায় ‘তনিশক’ শোরুমে ২৫ কোটির গয়না লুটের ঘটনায় জড়িত কুখ্যাত দুষ্কৃতী চুনমুন ঝা-কে এনকাউন্টারে নিকেশ করল পুলিশ। বিহারের পালাসির মজলিসপুরের বাসিন্দা চুনমুনের সঙ্গে গুলির লড়াইয়ে পাঁচ পুলিশ কর্মীও জখম হয়েছেন।তাদের চিকি‍ৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার (২২ মার্চ) ভোজপুরের পুলিশ সুপার আনজনি কুমার জানিয়েছেন, ’১০ মার্চ আরারিয়ায় তনিশকের শোরুম ২৫ কোটির গয়না ডাকাতিতে জড়িয়ে কুখ্যাত দুষ্কৃতী চুনমুন ঝা ও তার দলবল নরপতগঞ্জ এলাকায় তালহা ক্যানালের কাছে ডেরা বেঁধেছে বলে পুলিশের কাছে খবর পৌঁছয়। ওই খবরের ভিত্তিতেই তাদের পাকড়াও করতে বিশেষ অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ কর্মীদের দেখতে পেয়েই লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে চুনমুন ও তার সঙ্গীরা। পাল্টা গুলি ছোড়ে পুলিশ ও এসটিএফের জওয়ানরাও। সংঘর্ষে চুনমুন নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে জখম তার এক সঙ্গী পলাতক। গুলির লড়াইয়ে স্পেশাল টাস্ক ফোর্সের দুই জওয়ান-সহ ৫ পুলিশ কর্মী জখম হয়েছেন।’ হাসপাতাল সূত্রের খবর, মোট তিনটি গুলি লাগে চুনমুনের। দু’টি বুকে ও একটি পায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’

উল্লেখ্য, গত ১০ মার্চ আরারিয়ায় অভিজাত গয়না প্রস্তুতকারী সংস্থা ‘তনিশকের’  শোরুমে দিনেদুপুরে হানা দিয়ে কর্মী ও খদ্দেরদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ২৫ কোটির গয়না নিয়ে চম্পট দিয়েছিল ডাকাত দল। পালানোর সময়ে পিছু ধাওয়া করা পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে ডাকাতরা। পুলিশের গুলিতে জখম হয়েছে দুই ডাকাত। আপাতত এক হাসপাতালে চিকি‍ৎসা চলছে তাদের। পুলিশ ডাকাতি হওয়া গয়নার পাশাপাশি একটি পালসার মোটরবাইক, দুটি পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডাকাতি হওয়া শোরুমের ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার। তাঁর অভিযোগ, ‘ডাকাতরা হানা দেওয়ার পরেই পুলিশকে ফোন করা হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি।’

পুলিশ জানিয়েছে, ‘এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আরা থানার সন্নিকটে অবস্থিত গোপালিচকে তনিশকের শোরুম খোলার পরে যখন খদ্দেরদের ভিড় জমতে শুরু করে, তখনই আচমকা দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে ছয় মুখোশধারী। প্রথমে নিরাপত্তা রক্ষীদের বন্দি বানিয়ে ফেলে। তার পরে আগ্নেয়াস্ত্র বের করে শোরুমের কর্মী এবং খদ্দেরদের হাত উপরে তোলার নির্দেশ দেয়। ডাকাত দলের দু’জন শোরুমে থাকা সোনা ও হিরের গয়নার পাশাপাশি ক্যাশ কাউন্টারে থাকা নগদ একটি ব্যাগে পুরে নির্বিঘ্নেই শোরুম ছেড়ে চম্পট দেয়। ডাকাতি করা গয়নার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। ওই ভয়াবহ ডাকাতির খবর পেয়েই নড়েচড়ে বসেন ভোজপুরের পুলিশ সুপার। তিনি সঙ্গে সঙ্গেই জেলার সমস্ত থানার ওসিদের শোরুম কর্তৃপক্ষের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে যানবাহনের উপরে বিশেষ তল্লাশি চালানোর নির্দেশ দেন। ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ পেয়ে ত‍ৎপর হয় পুলিশ।’

তল্লাশি চালানোর সময়ে বাবুরা ছোটি ব্রিজের কাছে ছয় যুবককে দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে দরিয়াগঞ্জের দিকে যেতে দেখেন পুলিশ আধিকারিকরা। কালক্ষেপণ না করে তিনটি মোটরবাইককে তাড়া করেন। সামনেই এক সিগন্যালে আটকে যায় ডাকাত দল। পুলিশ পিছনে তাড়া করেছে বুঝতে পেরে মোটরবাইক ফেলে পালানোর চেষ্টা করে। শুধু তাইও নয়, পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। ওই গুলিতেই ডাকাত দলের দুই সদস্য আহত হয়। ওই দুজনের কাছ থেকে ডাকাতি হওয়া গয়না, ২টি পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।    

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে