কাকার সঙ্গে সম্পর্ক, বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিয়ের মাত্র ৪৫ দিন পেরোতে না পেরোতেই স্ত্রীর হাতে খুন হলেন যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। ২৫ বছর বয়সী এক যুবককে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ। এই ঘটনা আবার মনে করিয়ে দিল মেঘালয়ের হানিমুন মার্ডারকে।

পুলিশ সূত্রে খবর, নববিবাহিতা গুঞ্জা দেবী তার নিজের কাকা জীবন সিংয়ের সঙ্গে স্বামী প্রিয়াংশুকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে। গুঞ্জার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার নিজের কাকার। এরপর সুপারি কিলার দিয়ে প্রিয়াংশুকে হত্যা করায় সে। পুলিশ ইতিমধ্যেই ২০ বছর বয়সী গুঞ্জা সিং এবং দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। জীবন সিংকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

গুঞ্জার সঙ্গে সম্পর্ক ছিল জীবনের। দ্বিগুনের বেশী বয়স, কাকা-ভাইঝি সপর্ক কোনও বাঁধাই বাধ মানেনি। গুঞ্জা এবং জীবন  একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের মত ছিল না। খুব স্বাভাবিকভাবেই তাঁরা এই সম্পর্কে সিলমোহর দিতে রাজি ছিলেন না। মাস দেড়েক আগে গুঞ্জার পরিবার কার্যত জোর করেই নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে মেয়ের বিয়ে দেন।

২৫ জুন, প্রিয়াংশু তার বোনের সাথে দেখা করে ট্রেনে বাড়ি ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছানোর সময় তিনি গুঞ্জাকে ফোন করে বলেন তাঁর ব্বাইক নিয়ে কাউকে পাঠাতে। সেই বাইকে করে নিজের বাড়ি ফিরতে চেয়েছিলেন প্রিয়াংশু। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে, দু’জন ব্যক্তি এসে তাঁকে গুলি করে হত্যা করে” জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) অমরীশ রাহুল বলেন।

খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় অভিযুক্তের সন্ধান। বিপদ বুঝে গুঞ্জা  গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে। এই প্রচেষ্টা প্রিয়াংশুর পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে।

পুলিশ জানিয়েছে যে তারা গুঞ্জার কল রেকর্ড পর্যালোচনা করেদেখেছে যে সে তার কাকার সঙ্গে ক্রমাগত ফোনে যোগাযোগ রাখছিল। কাকার কল রেকর্ডের বিবরণ থেকে জানা গিয়েছে যে জীবন সিং সুপারি কিলার ও বন্দুকধারীদের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে যাচ্ছিল।

“হত্যার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছিল। প্রিয়াংশু এবং দেবীর বিয়ের ৪৫ দিন পরে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় গুঞ্জা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জীবন সিংকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে,”জানিয়েছেন এসপি।

মাত্র এক মাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিল সোনম রঘুবংশী। এতে তাকে সাহায্য করেছিল সোনমের প্রেমিক রাজ কুশওয়াহ ও তার বন্ধুরা। এই ঘটনা যেন হানিমুন মিস্ট্রিকেই আবার মনে করিয়ে দিল।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ