বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজ মাধ্যমে প্রতিদিন কত কিছুই ভাইরাল হয়। কিছু জিনিস নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। তেমনি বিহারের এক তরুণী ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সমাজ মাধ্যমে ‘রাশিয়ান গার্ল’ নামে তিনি চর্চিত হচ্ছেন। বিহারের বাসিন্দাকে দেখে যে কেউ রাশিয়ান ভেবে ভুল করবে। এমনকি তাঁর ছবি দেখে কেউ বিশ্বাসই করতে চাইবেন না আদতে তিনি ভারতের বিহারের বাসিন্দা।

বিহারের ভাইরাল মেয়ে যাকে সকলে রাশিয়ান ভেবে বোকা বেনে যায় তাঁর নাম হল রোজি নেহা সিং। তিনি মূলত বিহারের এবং বর্তমানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে থাকেন। তার চেহারা ও বাহ্যিক লুকের জন্য প্রথম দেখায়, যে কেউ তাকে বিদেশী ভেবে ভুল করতে পারে। তারপর, তার স্থানীয় উচ্চারণে, সে বলতে শুরু করে, “আমি রাশিয়ান নই।” তিনি রাঁচিতে একটি লিট্টি চোখার দোকান খোলেন এবং দ্রুত তার স্টাইলের জন্য বিখ্যাত হয়ে ওঠেন।

জানা গিয়েছে, লিট্টি চোখার দোকান চালানোর পাশাপাশি তিনি একজন বিউটিশিয়ান হিসেবেও কাজ করেন। এর আগে রোজি নেহা সিং তার কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করতেন। বর্তমানে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে foodmakeoverranchi নামের প্রোফাইলে রিল তৈরি এবং পোস্ট করেন। ধীরে ধীরে, রোজি সোশ্যাল মিডিয়ায় রাশিয়ান গার্ল হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর থেকে, তিনি তার চেহারাকে বহার করতে শুরু করেন। লিট্টি চোখা বিক্রির পাশাপাশি, বিহারি রাশিয়ান গার্ল হিসেবে খ্যাত রোজি নেহা সিং তার চেহারার উপর সোশ্যাল মিডিয়ায় আসা মন্তব্যের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। এইভাবেই রোজি ব্যপক জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে রোজি তাঁর ব্যবসার থেকেও বেশি ‘বিহারি রাশিয়ান গার্ল’ নামে সকলের কাছে পরিচিত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের