মাথার দাম ছিল ৪০ লক্ষ, বিজাপুরে গুলির লড়াইয়ে দুর্ধর্ষ মাও কমান্ডারকে খতম করল সেনা

বৃহস্পতিবার (৫ জুন) ছত্তিশগড়ের জাতীয় উদ্যান DRG এবং STF-এর যৌথ অভিযানে নিহত হয়েছেন এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী নিধনে আবারও বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) ছত্তিশগড়ের জাতীয় উদ্যান DRG এবং STF-এর যৌথ অভিযানে নিহত হয়েছেন এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। ২০২৫ সালের এ পর্যন্ত অসংখ্য মাওবাদীদের খতম করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছেন নকশাল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। বিজাপুরের ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মারা যান মাও নেতা। যেখানে দীর্ঘদিন ধরেই মাওবাদীদের কার্যকলাপ চলছিল। সেনার সঙ্গে মাওবাদীদের লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিজাপুরের সুপারিনটেন্ডেন্ট পুলিশ জিতেন্দ্র যাদব। কিন্তু সুধাকরের মৃত্যুর বিষয়ে কোনও বিবৃতি দেন নি তিনি। সেনারা এখনও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। বলা হচ্ছে যে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে।

কারণ এনকাউন্টারের পরে এলাকায় ক্রমাগত তল্লাশি চালানো হচ্ছে। গুলির লড়াইয়ের পর ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, নকশাল সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সুধাকরের। ভারতে বড় বড় হামলার মূল পরিকল্পনা কারী ছিলেন তিনি। তার মৃত্যু নিরাপত্তা বাহিনীর জন্য একটি বিরাট সাফল্য। বনের প্রতিটি অংশ এখনও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। গত ২১ মে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছিল ৩০ জনেরও বেশি মাওবাদী। প্রায় ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল এনকাউন্টার। বিষয়টি নিশ্চিত করেছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। ছত্তিশগড় মূলত মাওবাদীদের আঁতুড়ঘর বলে বিবেচিত।

মাওবাদী নিধনে নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানের মধ্যে, এ বছর এখনও পর্যন্ত একাধিক পৃথক সংঘর্ষে ১৭৫ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ১২৩ জনকে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগে নির্মূল করা হয়েছে। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে বিভিন্ন সংঘর্ষের পর ১১৯ জন মাওবাদীকে নিধন করতে সক্ষম হয়েছেন সেনার দল। সপ্তাহ কয়েক আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল ৩০ জন মাওবাদী। এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের