মারাত্মক অভিযোগ অ্যামাজন-ফ্লিপকার্টের বিরুদ্ধে, মামলা দায়ের করছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শংসাপত্রহীন পণ্য বিক্রির অভিযোগে দেশের দুই প্রথম সারির ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)। সূত্রের খবর, ‘গত মার্চ মাসে দুই ই-কমার্স সংস্থার গুদামে অতর্কিতে হানা দিয়ে একাধিক পণ্যের নমুনা বাজেয়াপ্ত করেছিলেন বিসের আধিকারিকরা। নিয়ম ভেঙ্গে প্রত্যয়িত না হওয়া পণ্য বিক্রির অপরাধে দুই সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয়  ক্রেতা সুরক্ষা মন্ত্রকের আওতাধীন সংস্থাটি’। অ-প্রত্যয়িত পণ্য বিক্রি করা নিয়ে অবশ্য অভিযুক্ত দুই সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বিআইএসের এক আধিকারিক বৃহস্পতিবার (৫ জুন) জানিয়েছেন, ‘চলতি বছরের মার্চে শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টের গুদামে অতর্কিতে হানা দেওয়া হয়। ওই অভিযানে চেন্নাইয়ে অ্যামাজন ফেসিলিটি কেন্দ্রে তল্লাশি অভিযানের সময় বাধ্যতামূলক বিআইএস চিহ্ন ছাড়াই ৩,০০০ টিরও বেশি পণ্য জব্দ করা হয়েছে। তার মধ্যে ছিল ইনসুলেটেড ফ্লাস্ক, খাবারের পাত্র, ধাতব জলের বোতল, সিলিং ফ্যান এবং খেলনা। বাজেয়াপ্ত জিনিসের বাজারদর ৩৬ লক্ষ টাকা। আর ফ্লিপকার্টের গুদাম থেকে বাজেয়াপ্ত করা হয় ২৮৬ প্যাকেট বেবি ডায়াপার (প্রতিটিতে ৪২টি করে পিস), ৩৬ বাক্স ক্যাসেরোল, ২৬টি স্টেনলেস স্টিলের জলের বোতল এবং ১০টি ইনসুলেটেড স্টিলের বোতল। কোনওটাতেই বিআইএসের শংসাপত্র ছিল না।’ যদিও ফ্লিপকার্ট থেকে কত টাকা মূল্যের পণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল তা জানানো হয়নি।

নিয়মানুযায়ী, কোন নথিভুক্ত সংস্থা বিশেষ করে অনলাইন শপিং প্ল্যাটফর্ম বিআইএসের অ-প্রত্যয়িত বেশ কিছু পণ্য বিক্রি করতে পারে না। অথচ বহু সংস্থা বিআইএসের প্রত্যয়িত নয় এমন পণ্য অবলীলায় বিক্রি করে চলেছে। বিআইএসের এক আধিকারিক জানিয়েছেন, ‘২০১৬ সালের বিআইএস আইনের অধীনে অভিযুক্ত  কর্তৃপক্ষের কাছে বিক্রিত অ-প্রত্যয়িত পণ্যের মূল্যের দশগুণ পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করার ক্ষমতা রয়েছে। তাছাড়া ত্রুটির জন্য সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা করার ক্ষমতাও রয়েছে। ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়েছে।’

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?