বঙ্গের বাকি আসনের প্রার্থী চূড়ান্ত করতে দিল্লিতে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রার্থী তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে, আজ বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর পরই বাংলার দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, আজ রাতেই কিংবা সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে গেরুয়া শিবির আনুষ্ঠানিকভাবে নতুন তালিকা ঘোষণা করতে পারে।

এর আগে বিজেপি ইতিমধ্যেই রাজ্যের ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে। ফলে বাকি প্রায় ১৫০টি আসনকে কেন্দ্র করেই এখন তোড়জোড়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দ্বিতীয় দফাতেই কি এই সমস্ত আসনের প্রার্থী তালিকা একসঙ্গে ঘোষণা করা হবে, নাকি ধাপে ধাপে আরও কয়েকটি পর্যায়ে তা প্রকাশ করবে দল। বিজেপির শীর্ষ সূত্রের দাবি, বাকি অধিকাংশ আসনের প্রার্থী এই দফাতেই চূড়ান্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর দাবি রথে নয় ,পথে রয়েছে তাঁর ‘পা’ 

তবে বাস্তব পরিস্থিতি কিছুটা জটিল বলেই ইঙ্গিত মিলছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, একাধিক আসনে প্রার্থী নির্বাচন নিয়ে মতভেদ তৈরি হয়েছে। কোথাও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতানৈক্য, আবার কোথাও একাধিক দাবিদারের কারণে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তালিকা ঘোষণার আগে সব জট কাটাতে জোর তৎপরতা শুরু করেছে দল। বোঝা যাচ্ছে, বিজেপি এখন দ্রুত সমাধান খুঁজে প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে, যাতে নির্বাচনের প্রস্তুতিতে কোনও রকম বিলম্ব না হয় এবং ময়দানে দ্রুত নেমে পড়া যায়।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত