ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর দাবি রথে নয় ,পথে রয়েছে তাঁর ‘পা’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার প্রথম দিনেই প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের নবঘোষিত প্রার্থী মঙ্গল সরেন(Mangal Soren)। তিনি ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর দল তাঁকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পরেই মঙ্গলবার বিকেলে প্রচারে সক্রিয় হয়ে ওঠেন মঙ্গল সরেন। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ হাতে দেওয়াল লিখনের (Wall Writing)মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ দে সহ দলীয় অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী জানান তারা রথে নেই, সাধারণ মানুষকে নিয়ে পথে আছেন। উন্নয়নের দিশাকে আরও এগিয়ে নিয়ে যেতে তারা সাধারণ মানুষের দুয়ারে যাবেন।

ভোট ভিক্ষা করবেন। উন্নয়ন জঙ্গলমহলের প্রচারের বড় হাতিয়ার। প্রার্থীর দাবি যারা পরিবর্তনের ডাক দিচ্ছেন তারা দেখতে পাবেন প্রত্যাবর্তন। জয়ের ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত। ঝাড়গ্রামে যত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আছে সকলকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়ে তুলি টানে যে প্রচার শুরু হল, তাতে জয় ছিনিয়ে আনবে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি ,ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর।মঙ্গলের বিকেল থেকেই জঙ্গলমহলের ঝাড়গ্রামে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস।

কর্মক্ষেত্রে অশান্তি, রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, ভবিষ্যতে আর্থিক চাপে পড়বেন

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত