ভোট বালাই!, ‘গলা ধাক্কা’ দেওয়া চিরাগ পাসোয়ানকে এনডিএ’র বৈঠকে ডাকলেন নাড্ডা

সূত্রের খবর, ওই দিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন চিরাগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে চলা এনডিএ (National Democratic Alliance) জোটের বৈঠকে লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party) নেতা চিরাগ পাসোয়ানকে (Chirag Paswan) আমন্ত্রণ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁকে চিঠি লিখে আগামী বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর, ওই দিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন চিরাগ।

কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই (Union Minister Nityanand Rai) শুক্রবার রাতে রামবিলাস পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সেই সাক্ষাৎ ঘিরে চাপানউতোর শুরু হয় দেশের রাজনীতিতে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এনডিএ-র জোটের ক্ষেত্রে আঞ্চলিক দলটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। উল্লেখ্য গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই চিরাগের সঙ্গে বৈঠকের পর তাঁর বাবা অর্থাৎ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে বিহারের প্রয়াত দলিত নেতার সঙ্গে বিজেপির পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত রামবিলাসের মৃত্যুর পর লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party) উত্তরাধিকার নিয়ে চিরাগ এবং তাঁর কাকা পশুপতিকুমার পারসের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। দল দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। এক গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়েন চিরাগ। 

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য