তরুণীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযোগ দায়ের হতেও বেপাত্তা বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষণকাণ্ডে এবার নাম জড়াল  বিজেপি নেতার । মধ্যপ্রদেশের বিদিশা জেলার ২৩ বছর বয়সী এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হলেন বিজেপির জেলা শাখার সহসভাপতি । নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত বিজেপি নেতার খোঁজ মেলেনি বলে খবর। তাকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

এই প্রসঙ্গে পুলিশ পরিদর্শক আশুতোষ সিং রাজপুত  জানিয়েছেন, ‘ নির্যাতিতার বাড়ি গিয়ে  দীর্ঘদিন ধরে বিজেপি নেতা নির্যাতন চালাত । বাবা- মা বাড়িতে না থাকলেই ওই মহিলাকে করা হত হেনস্থা। প্রতিনিয়ত এমন ঘটনা হওয়ায় অবশেষে নির্যাতিতা পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করেছে।‘

পুলিশ সূত্রে খবর, বিজেপির সহ-সভাপতি যোগেন্দ্র সিং সোলাঙ্কির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬  (ধর্ষণের জন্য শাস্তি) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে । গত ৫ ডিসেম্বর অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। নির্যাতিতা অভিযোগ পত্রে , বিজেপি নেতার পদত্যাগের দাবি জানিয়েছে। তবে এই ঘটনা নিয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ পুলিশ তদন্ত শুরু করেছে ।  

একাধিক চেক বাউন্স! বিরক্ত হয়ে হুমায়ুনকে সরিয়ে দিল মহামেডান, নতুন সভাপতি জাফর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর