মমতাকে প্রচার থেকে সরাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সব রাজনৈতিক দলই। আর বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝোড়ো প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভাগুলিতে বিপুল পরিমাণ মানুষের ভিড় হচ্ছে। সেখানে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার ঘটনা থেকে শুরু করে কেন্দ্রের বিজেপি সরকারের নন পারফরম্যান্স ইস্যু এবং নানা ষড়যন্ত্র, চক্রান্তের কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই যেন চাপে পড়ে গিয়েছে বিজেপি। আর তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচার থেকে সরাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। যদিও পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

এদিকে আজ সোমবার নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। এদিন পীযূষ গোয়েল, কিরণ রিজিজু, সুকান্ত মজুমদার, অরুণ সিং এবং অনিল বালুনি জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। নির্বাচন কমিশনের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন তাঁরা। আর অভিযোগ জানিয়ে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন। আমরা উদাহরণ তুলে ধরেছি। উনি বলছেন, যাঁরা বিজেপিকে ভোট দেবেন। তাঁকে ভোটের পরে ‘আমি বিজেপি করি না’ প্লাক্যার্ড লাগাতে হবে। অর্থাৎ এমন ভাবে অশান্তি হবে, মানুষ ভয় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। হারের ভয়ে এসব করছেন।’‌

অন্যদিকে ময়নাগুড়ির এক জনসভায় করা মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে নতুন করে অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। আর তা নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দিল্লিতে নির্বাচন সদনে নালিশ করল বিজেপি। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূলনেত্রী বলেছিলেন, যাঁরা বিজেপিকে ভোট দেবেন নির্বাচনের ফলাফলের পর তাঁদের পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, সমর্থন করি না।’‌ অর্থাৎ মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, নির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় তাঁরা বুঝতে পারবেন ভোট ভুল জায়গায় দিয়েছেন। কারণ সরকার গড়বে তৃণমূল কংগ্রেসই। তাই পোস্টার লাগিয়ে ঘুরতে হবে। এই মন্তব্যকে এখন ঘুরপথে ভয় দেখানো হচ্ছে বলে নালিশ করল বিজেপি।

এছাড়া বিজেপির এই ধরণের কাজকে ফলাফলের আগেই হেরে যাওয়া স্বীকার বলে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‌বিজেপি পরাজয়ের ফলাফলের আগেই পরাজয় স্বীকার করে নিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরাতে চাইছে। নেত্রীর সভা–সমবেশে ভিড় উপচে পড়ছে। সেটাই বিজেপির ভয়ের কারণ।’‌ আর তৃণমূলের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মোদি–অমিত শাহকে নিয়ে এসেও বুঝতে পেরেছেন, কোনও কাজ হচ্ছে না। এবার উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি নিজেদের হাতের তৈরি নির্বাচন কমিশনকে বলে প্রচার আটকানো যায়। বিজেপি হেরেই বসে রয়েছে।’‌

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯