মৃত্যুর শংসাপত্র লিখতে ৪০ হাজার ঘুষ দাবি চিকি‍ৎসকের! প্রতিবাদে রাস্তায় বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বর্তমান সমাজে চিকি‍ৎসকরা যে গরিবদের কাছে আর ভগবান নয়, ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। মধ্যপ্রদেশের সাগর জেলায় এক সাপে কাটা রোগীর মৃত্যুর শংসাপত্র (ডেথ সার্টিফিকেট) লিখে দেওয়ার জন্য ৪০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল এক চিকি‍ৎসকের বিরুদ্ধে। আর ওই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ‘পয়সাখোর’ চিকি‍ৎসককে সাসপেন্ড করার দাবিতে পথে নামলেন বিজেপির প্রবীণ বিধায়ক ব্রিজ বিহারী পটেরিয়া। স্থানীয় থানার সামনে ধর্না-অবস্থানও শুরু করেছিলেন। এমনকি বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে পত্রও পাঠিয়েছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতাদের কাছ থেকে আশ্বাস পেয়ে ইস্তফা ফেরান তিনি। তবে ইস্তফা ফেরালেও বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পয়সাখোর’ চিকি‍ৎসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের বড়সড় আন্দোলনে নামবেন।

কী ঘটেছে? মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সাপের কামড়ে মারা যাওয়া পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু ওই ক্ষতিপূরণ পেতে শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে সাপে কাটার কথা উল্লেখ থাকতে হবে। কয়েক দিন আগে দেওরির এক ৭০ বছরের বৃদ্ধকে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে যে সাপটি বৃদ্ধকে কামড়েছিল, সেই সাপটিকে মেরেও প্রমাণ স্বরূপ চিকি‍ৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু চিকি‍ৎসকের বিরুদ্ধে অভিযোগ সাপের কামড়ে বৃদ্ধের মারা যাওয়ার কথা মৃত্যুর শংসাপত্রে উল্লেখ করার জন্য ৪০ হাজার টাকা ঘুষ চান। ‘দিন আনি, দিন খাই’ গোছের পরিবারটির তরফে হাত জোড় করে চিকি‍ৎসককে ঘুষের টাকার অঙ্ক কমানোর অনুরোধ জানানো হয়। ক্ষতিপূরণের চার লক্ষ টাকা পেতে ১০ হাজার টাকা ঘুষ দিতেও রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু ‘চশমখোর’ চিকি‍ৎসক এক টাকা কমাতে রাজি হননি। শেষ পর্যন্ত মৃতের পরিবারের তরফে গোটা ঘটনাটি দেওরির বিজেপি বিধায়ক ব্রিজ বিহারী পটেরিয়ার গোচরে আনা হয়। বিষয়টি জানতে পারার পরেই ক্ষুব্ধ হন তিনি। স্থানীয় থানার আধিকারিকদের বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্ত চিকি‍ৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কিন্তু স্থানীয় থানার আধিকারিকরা কোনও কর্ণপাত না করায় মৃতের পরিবারকে ‘সুবিচার’ পাইয়ে দিতে পথে নামেন দেবরির বিজেপি বিধায়ক। থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন। যা কার্যত নজিরবিহীন। যদিও অভিযুক্ত চিকি‍ৎসক এবং স্থানীয় থানার আধিকারিকরা বিজেপি বিধায়কের অভিযোগ নিয়ে মুখ খোলেননি।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১