১০ লক্ষ জমা না করতে পারায় অন্তঃসত্ত্বাকে ভর্তি নিল না পুণের হাসপাতাল, তার পর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিবেদন:ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলসি অমিত গোরখে, এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি দাবি করেছেন পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ১০ লক্ষ টাকা অগ্রিম জমা না দেওয়ার কারণে তাঁর ব্যক্তিগত সচিবের গর্ভবতী স্ত্রী মারা গিয়েছেন। কারণ ওই হাসপাতাল মহিলাকে ভর্তি করতে অস্বীকৃত হয়েছিল। মৃতের নাম তানিশা ভিসে।

অমিত ভিডিওতে লিখেছেন, “অবিলম্বে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস সত্ত্বেও, হাসপাতাল রোগীকে ভর্তি করতে অস্বীকৃত হয়য়। এমনকি মন্ত্রণালয় থেকে হাসপাতালে ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “পরে মহিলাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পড়ে মারা যান। এটি একটি গুরুতর বিষয়। আমি মুখ্যমন্ত্রীকে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আসন্ন বিধানসভা অধিবেশনেও এই বিষয়টি উত্থাপন করব।”

গোরখে পুনে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দোষী ডাক্তারদের অবিলম্বে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানান। তিনি বলেন, দাতব্য হাসপাতাল হওয়া সত্ত্বেও যে “চাঁদাবাজির” ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ পাওয়া উচিত।

শিবসেনা (ইউবিটি) নেত্রী সুষমা আন্ধারে হাসপাতালের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন “হাসপাতাল প্রশাসন যদি একটু মানবিক বিবেচনা দেখাত, তাহলে তানিশা ভিসে  আজ বেঁচে থাকতে পারতেন,” আন্ধারে বলেন।

বিজেপির এমএলসি চিত্রা ওয়াঘ হাসপাতালের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি এই আচরণের জন্য দোষী ডাক্তার বা হাসপাতালের লাইসেন্স বাতিল সহ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তাঁর প্রশ্ন, “ যদি কোনও বিধায়কের ঘনিষ্ঠ ব্যক্তির সাথে এই আচরণ করা হয়, তাহলে সাধারণ রোগীদের অবস্থা কেমন তা কল্পনা করাই যায়।”

এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে দাবি করেছেন যে এমন একটি আইন থাকা উচিত যাতে গর্ভাবস্থায় কোনও মাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা না হয়। তাঁর আরও সংযোজন, “সরকারের উচিত এই পুরো বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা। এর পাশাপাশি, রাজ্যের সমস্ত হাসপাতালকে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া উচিত যাতে কেবল অর্থের জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীদের পরিষেবা থেকে বঞ্চিত করার ঘটনাগুলি আবার না ঘটে।”

 

এনসিপি-এসপি সাংসদ অমল কোলহে এবং এনসিপি-এসপি মহারাষ্ট্রের সভাপতি জয়ন্ত পাতিল সহ আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে দীননাথ মঙ্গেশকর হাসপাতাল। তাঁদের দাবি হাসপাতাল সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি