উপনির্বাচনে সাত আসনের মধ্যে চারটি পেল বিজেপি

ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনের চারটি গেল পদ্মফুলের দখলে। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং বিহারে নিজেদের জেতা আসন ধরে রাখল গেরুয়া শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি : দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে দেশের চার রাজ্যের উপনির্বাচনে (By-Elections) সাফল্য পেল বিজেপি। ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনের চারটি গেল পদ্মফুলের দখলে। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং বিহারে নিজেদের জেতা আসন ধরে রাখল গেরুয়া শিবির। অন্যদিকে, হরিয়ানার একটি আসন কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি।

উপনির্বাচনের সাত আসনে মূল লড়াই ছিল বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির। উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ আসনটিতে বিজেপি বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচন হয়। এই আসনে সরাসরি লড়াই ছিল বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে। কারণ কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি লড়াই থেকে নিজেদের সরিয়ে রাখে। আসনটি দখলে রাখে বিজেপি। বিহারের দু’টি আসনে নির্বাচন হয়েছিল। দুটি আসনেই সরাসরি লড়াই ছিল বিজেপি এবং আরজেডির মধ্যে। গোপালগঞ্জ আসনটি দু’দশক ধরে বিজেপির দখলে ছিল। বিজেপি বিধায়কের মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন হয়। এবারে এই আসনে জোর লড়াই হলেও শেষ পর্যন্ত জয়লাভ করেন বিজেপি প্রার্থী। তবে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আসাদউদ্দিন ওয়াইসির দল ও বিএসপির। এর ফলে বিজেপি প্রার্থীর জয়ের পথ সুগম হয় বলে অভিমত রাজনৈতিক মহলের। বিহারের আরেক আসন মোকামায় আরজেডির বিধায়ক বরখাস্ত হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এই আসনটিতে জেতে আরজেডিই। ওড়িশার একটি আসনে বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হয়। ওই আসনটি পুনরায় গেরুয়া শিবিরই দখল করল। হরিয়ানার একটি আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছিল কংগ্রেস বিধায়ক কুলদীপ বিষ্ণোই পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায়। কংগ্রেসের হাতে থাকা আসনটি ছিনিয়ে নিল বিজেপি।

মহারাষ্ট্রের আন্ধেরি ইস্টে জিতেছেন উদ্ধবপন্থী শিব সেনার প্রার্থী। শিব সেনার বিধায়কের মৃত্যুর পরই এই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। বিজেপি, বা একনাথ শিন্ডে শিবির এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। অন্যদিকে তেলেঙ্গানার মুনুগোডে প্রেস্টিজ লড়াই ছিল বিজেপি ও ক্ষমতাসীন টিআরএসের মধ্যে। কংগ্রেস বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে। শেষ পর্যন্ত টিআরএস প্রার্থী ১০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন। এই উপনির্বাচনে তেলেঙ্গানাই বিজেপির কাছে গলার কাঁটা হয়ে রইল।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের