Loading live market data...
Loading active stocks...
Connecting...

খোঁজ মিলল ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্সের

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: অবশেষে খোঁজ মিলল আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের  ব্ল্যাক বক্সের। সেই সঙ্গে খোঁজ মিলেছে ককপিট, ভয়েস রেকর্ডারেরও। এবার দুর্ঘটনার কারণ জানা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্ঘটনাস্থলে এনএসজি ও ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থলে এসেছেন এয়ার ইন্ডিয়ার সিইও। লন্ডন থেকে আসা বিশেষ দল দুর্ঘটনস্থল পরিদর্শন করবেন। এক সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা ধ্বংসস্তূপ থেকে দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অন্যটির সন্ধান চলছে।

প্রতিটি বিমানে একটি বিশেষ যন্ত্র থাকে যার নাম ব্ল্যাক বাক্স। এটি কোনও সাধারণ বাক্স নয়, এটি আসলে একটি রেকর্ডিং মেশিন। যা বিমানের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে। যখনই কোনও বিমান দুর্ঘটনা ঘটে, তদন্তকারী দল প্রথমে ব্ল্যাক বক্সেরই অনুসন্ধান শুরু করেন। দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, তা কেবল সেখান থেকেই জানা যায়।

ব্ল্যাক বক্স দুটি ভাগে বিভক্ত। প্রথমটি হল CVR অর্থাৎ COCKPIT VOICE RECORDER এবং দ্বিতীয়টি হল FDR অর্থাৎ FLIGHT DATA RECORDER। COCKPIT VOICE RECORDER-এ পাইলট এবং সহ পাইলটের মধ্যে কথোপকথন, অ্যালার্ম এবং অন্যান্য ককপিটের শব্দ রেকর্ড করা যায়। FLIGHT DATA RECORDER-এ বিমানের গতি, উচ্চতা, দিক, ইঞ্জিনের অবস্থা এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য রেকর্ড করা থাকে। এটা এতটাই মজবুত ভাবে তৈরি করা হয় আগুন, জল, তীব্র আঘাত বা উঁচু থেকে পড়ে গেলেও এর কোনও ক্ষতি হয় না। ৩০ দিন ধরে জলের ভেতরে ডুবে থাকলেও এর কোনও পরিবর্তন হয় না। এই ব্ল্যাক বক্স একটানা বিপিং সিগন্যাল পাঠায়, যার ফলে এটি খুঁজে পাওয়া সহজ হয়।

১২ জুন বৃহস্পতিবার আহমেদাবাদে টেক অফের পরপরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান বিধ্বস্ত হয়। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই প্রাণহানি হয়। ১ জন বেঁচে গিয়েছেন কার্যত অলৌকিকভাবে। তিনি আহতও হয়েছেন খুব সামান্য। বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছিল বিমানটি। তার ফলে ৫ জন চিকিৎসক পড়ুয়ারও মৃত্যু হয়েছে।

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী