কৃষক নেতা রাকেশ টিকায়েতের মুখে ছিটানো হল কালি

সঙ্গে সঙ্গেই কালি ছিটানো ব্যক্তিকে পাকড়াও করেন কৃষক নেতার সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এবার আক্রমণের মুখে পড়লেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rajesh Tikait)। সোমবার দুপুরে বেঙ্গালুরুর প্রেস ক্লাবে (Press Club) সাংবাদিক সম্মেলনের সময়ে আচমকাই কট্টর বিজেপি বিরোধী হিসেবে পরিচিত কৃষক নেতার চোখেমুখে কালি ছিটিয়ে দেয় এক ব্যক্তি। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন রাকেশ টিকায়েত ও তাঁর সঙ্গীরা। তবে সঙ্গে সঙ্গেই কালি ছিটানো ব্যক্তিকে পাকড়াও করেন কৃষক নেতার সমর্থকরা। ধৃত ব্যক্তি কর্নাটকের কৃষক নেতা কোদিহাল্লি চন্দ্রশেখরের (Kodahalli Chandrashekhar) সমর্থক বলে জানা গিয়েছে। শুধু যে কালি ছিটানো হয়েছে তা নয়, সাংবাদিক সম্মেলনে নজিরবিহীনভাবে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্থানীয় চ্যানেলের স্টিং অপারেশনে স্থানীয কৃষক নেতা কোদিহাল্লি চন্দ্রশেখরকে (Kodihalli Chandrashekar) টাকা নিতে দেখা যায়। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। এদিন বেঙ্গালুরু প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছিলেন ভারতীয় কৃষক ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait )। চন্দ্রশেখরের বিষয়টি উত্থাপন করেন এক সাংবাদিক। জবাব দিতে গিয়ে টিকায়েত বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। চন্দ্রশেখরের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।’

ওই মন্তব্যের পরেই আচমকা এক ব্যক্তি রাকেশ টিকায়েত ও তাঁর পাশে থাকা যুধবীর সিংকে লক্ষ্য করে কালি ছুড়ে মারেন। ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন সবাই। তার পরেই বচসায় জড়িয়ে পড়েন টিকায়েত ও চন্দ্রশেখরের অনুগামীরা। এক পক্ষ অন্য পক্ষের দিকে লক্ষ্য করে চেয়ারও ছুড়তে থাকে। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় প্রেসক্লাব চত্বর। মিনিট দশেক ধরে হাঙ্গামা চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!