কূপওয়ারায় খেলার মাঠে আচমকা বিস্ফোরণ, জখম ভবিষ্যতের সৌরভ-শচিনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আপন মনেই ক্রিকেট খেলছিল ওরা। সব ঠিকঠাকই চলছিল। আচমকাই বিকট শব্দ। নিমিষে ধোঁয়ায় ঢেকে গেল গোটা মাঠ। লোহার টুকরো বিদ্যুতের গতিতে ছিটকে শরীর এফোঁড়-ওফোঁড় করে দিল চার জনের। রক্তাক্ত অবস্থায় সবুজ ঘাসের উপরেই লুটিয়ে পড়ল ভবিষ্যতের সৌরভ গঙ্গোপাধ্যায়-শচিন তেন্ডুলকররা। সম্বি‍ৎ ফিরে পেয়ে মাঠে হাজির দর্শক ও অন্যান্য খেলোয়াড়রাই তড়িঘড়ি উদ্ধার করে চার জনকে নিয়ে গেল হাসপাতালে। চার তরুণ ক্রিকেটারের অবস্থাই সঙ্কটজনক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কূপওয়ারার হান্দওয়ারা।

পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে হান্দওয়ারার ক্রিকেট খেলছিল স্থানীয় কিশোররা। আর খেলার মাঝেই মাঠে পড়ে থাকা পরিত্যক্ত একটি কামানের বিকট শব্দে বিস্ফোরিত হয়। তাতে গুরুতর আহত হয় চার ক্রিকেটার। ওই চার জন হল-উজায়ের তাহির, সাজিদ রশিদ, হাজিম সাবির ও জিয়ান তাহির। চার জনের বাড়ি তুতিগুন্ডে। আহত অবস্থা তাদের উদ্ধার করে হান্দওয়ারের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিএ যাওয়া হয়।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পদস্থ আধিকারিকরা। কিভাবে ওই কামানের শেলটি মাঠের মধ্যে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এটা জঙ্গিদের কোনও নাশকতামূলক কাজের অংশ কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরেই মাঠটি ঘিরে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের