হাড়হিম করা ঘটনা! ঘর থেকে উদ্ধার কপালে গুলিবিদ্ধ একই পরিবারের ৫ জনের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা। ফিরল দিল্লির দিল্লির বুরারি কাণ্ডের স্মৃতি। ২০১৮ সালে একই পরিবারের ১১ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় গোটা দেশ জুড়ে ঝড় উঠেছিল। সেই রকমই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে। একটি বাড়ির ঘর থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের দেহ। তাঁদের মৃত্যু ঘিরেই বাড়ছে রহস্য। কারণ মৃত সকলের কপালে মিলেছে বুলেটের চিহ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

উত্তরপ্রদেশের সাহারানপুরে একই পরিবারের পাঁচ সদস্যের সন্দেহজনক মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যপক চর্চা। পুলিশ জানিয়েছে,  অশোক, তার স্ত্রী অভিতা, তার মা বিদ্যাবতী এবং তাদের দুই ছেলে কার্তিক এবং দেবের মৃতদেহ একটি ঘরে মধ্যে থেকে উদ্ধার করা হয়। সকলের কপালে গুলির চিহ্ন ছিল। ঘর থেকে তিনটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অশোক এবং তার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখা  গিয়েছে।  আর মা এবং দুই সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। 

আরও পড়ুন: ‘তিনদিনের মধ্যে আত্মসমর্পণ করুন, নয়তো…’, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ইরানের

পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহ হচ্ছে যে অশোক প্রথমে তার মা, স্ত্রী এবং দুই ছেলেকে গুলি করে তারপর সে আত্মহত্যা করে। পারিবারিক ঋণ, চাকরি-সম্পর্কিত চাপ, পারিবারিক বিরোধ, অথবা মানসিক চাপের কারণে এই কঠোর পদক্ষেপ নিয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে  পুলিশ । পারিবারিক বিবাদের কারণে রাগের বশে গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।  কোনও বহিরাগত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে এই  খুন করেছে কিনা সেই দিকও বিবেচনা করছে পুলিশ। পরিবারের কোনও সদস্যের সাথে কোনও বিরোধ, আর্থিক লেনদেন বা শত্রুতা আছে কিনা তাও পুলিশ তদন্ত করছে।

কাছাকাছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদের মধ্যে তাদের ছেলে দেব শহরের একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিল, আর কার্তিক নাকুর ইন্টার কলেজে দশম শ্রেণীর ছাত্র ছিল। প্রতিবেশীদের মতে, পরিবারটি শান্ত ছিল এবং কারও সাথে তার কোনও বিরোধ ছিল না। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ এবং একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়, বাড়িটি সিল করে  দেওয়া হয়েছে এবং সমস্ত মোবাইল ফোন  বাজেয়াপ্ত করা হয়েছে। 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের