পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাথর খাদানে বিরাট ধস। সেই ধসে চাপা পড়েই মৃত্যু হয়েছে সাত শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাট্টানায় একটি পাথর খাদানে ৷ বিশাল আকারের পাথর ধসেই এই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  পাথর ভাঙার কারখানায় সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে, যখন শ্রমিকরা পাথর উত্তোলনের কাজে নিযুক্ত ছিলেন।  ঘটনাস্থলে প্রায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের অধিকাংশই বিহার এবং কর্ণাটকের যাদগির জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক।  হঠাৎ করে  ৪০ ফুটেরও বেশি উচ্চতা থেকে একটি বিশাল পাথর ধসে তাদের ওপর পড়ে। ঘটনার  খবর পেয়েই তাভারেকেরে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

তামিলনাড়ুর এক শ্রমিক গোপী, যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি বলেছেন, পাথরখণ্ডটির উপরে কয়েকজন লোক কাজ করছিলেন। তাঁরা পাথরটিকে আলগা করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটি ভেঙে নিচে গড়িয়ে পড়ে। তিনি সাংবাদিকদের বলেন, ‘ যদি তাঁরা আমাদের আগে থেকে জানাতেন, তাহলে অনেককে বাঁচানো যেত।’ ঘটনাস্থলেই সাতজন শ্রমিকের মৃত্যু হয়। আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য রাজরাজেশ্বরী হাসপাতালে স্থানান্তর করা  হয়েছে।  ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান  শুরু  করা হয়েছে।  জানা গিয়েছে,  খাদানটি  আনন্দস্বামী নামে এক ব্যক্তির মালিকানাধীন ছিল। মৃত ব্যক্তিরা এক বছরেরও বেশি সময় ধরে ওই স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।  

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল