ট্রেনের মধ্যেই পেশাদারি কায়দায় বক্সিং, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বনগাঁ লোকালে দুই মহিলার মধ্যে মারামারি হাতাহাতির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সেই ছবিই উঠে এল দিল্লি মেট্রোতেও। মেট্রোয় সাওয়ার দুই যাত্রীর মধ্যে চলল মুষ্টিযুদ্ধ। ১০ সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের ভিতরে দুই যাত্রীর মধ্যে বক্সিং চলছে। রীতিমতো পেশাদারি কায়দাতে চলছে দুজনের মধ্যে লড়াই। ১০ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের ভিতরে থাকা অনেক সহযাত্রী মুষ্টিযুদ্ধতে রত দুজনকে থামানোর চেষ্টা করছে। কিন্তু থামাতে পারেনি। অনবরত দুজনের মধ্যে লড়াই চলেছে।

দুই পক্ষের মধ্যে মুষ্টিযুদ্ধের সেই সংক্ষিপ্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। অনেকে মজার ছলে সেই সব দৃশ্যের কমেন্ট করেছেন। কারো কারো মতে, ওদের তো অলিম্পিকে পাঠানো উচিত। কেউ কেউ আবার দুই পক্ষের মধ্যে এই লড়াইকে মহম্মদ আলি বনাম জর্জ চুভালুর লড়াই বলেও আখ্যা দিয়েছেন। কোনও কোনও নেটিজেন আবার সিরিয়াস কমেন্টও করেছেন। তাঁদের মতে, দুজনেই দেশের রাজধানীতে বসবাস করেন। দুজনেই শিক্ষিত। একজন শিক্ষিত মানুষ হিসাবে এমন আচরন করা উচিত নয়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এতটাই প্রচারিত হয়েছে যে যা দেখে প্রতিক্রিয়া দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মেট্রো সফরকালে সকল যাত্রীদের অনেক দায়িত্বশীল আচরণ করা উচিত। মেট্রো রেলের এই বার্তার পরও কী হুঁশ ফিরবে সাধারণ মানুষের? তা অবশ্য সময়ই বলবে।

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ