দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নগ্ন করে যুবককে বেধড়ক মারধর, যোগী রাজ্যের ঘটনা

নিজস্ব প্রতিনিধিঃ  ফের শিরনামে উত্তরপ্রদেশ। এবার টাকা নিয়ে বিবাদের জেরে যুবককে নগ্ন করে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বর্তমানে  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই নৃশংস  ঘটনার ভিডিও।  

সেখানে দেখা গিয়েছে একটি ছেলে হাতজোড় করে মিনতি করে  বলছে, ‘ভাই আমার কাছে টাকা নেই। দয়া করে আমাকে ছেড়ে দাও।’ ওই যুবক যত ব্যথায় কষ্ট পাচ্ছেন  ততই তাকে মারধর করছে অভিযুক্তরা। কিছুতেই থামছে না নির্যাতন। এরপর ওই যুবককে উলঙ্গ করে এবং তার যৌনাঙ্গে একটি ইট বেঁধে দেয় অভিযুক্তরা। তবে অবশেষে ওই  যুবককে কিছু শর্তে ছেড়ে দেয় অভিযুক্তরা।

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে টাকা নিয়ে বিবাদের জেরে এই বেধড়ক মারধরের ঘটনা  ঘটে। অভিযোগ উঠেছে একটি অনলাইন গেমে দুই অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিল ওই নির্যাতিত যুবক। আর সেই টাকা ফেরত না দেওয়ায় শুরু হয় বিবাদ। তবে ওই যুবক চাকরি পেয়ে সব টাকা শোধ করে দেবে। তবুও তাঁকে ধরে মারধর করে অভিযুক্তরা।  ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত ধৃতরা হলেন  তনয় চৌরাসিয়া, অভিষেক ভার্মা, যোগেশ বিশ্বকর্মা, সঞ্জীব কুমার যাদব, হর গোবিন্দ তিওয়ারি এবং শিবা ত্রিপাঠি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা করেছে পুলিশ।  

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ