BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অতিথি দেব ভবঃ!’ মানে অতিথিই ঈশ্বর সমান। ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি রাষ্ট্রপ্রধান-সহ অতিথিদের আপ্যায়নে তাই কোনও ত্রুটি রাখছে না রাজধানী দিল্লির অভিজাত হোটেলগুলির রাঁধুনিরা। বিদেশিরা যাতে ভারতীয় খাবার চেখে মুগ্ধ হন, তার জন্য শুরু হয়েছে তোড়জোড়। দিল্লির অভিজাত হোটেলগুলোর রাঁধুনিরা সেরা খাবার পরিবেশনের জন্য দিন-রাত এক করে দিচ্ছেন। সূত্রের খবর, যবের তৈরি উপমা থেকে শুরু করে হায়দরাবাদি বিরিয়ানি, ডাবের জল ও ঘোল-ও থাকছে খাদ্য তালিকায়। ভারতীয় খাবারের স্বাদ চেখে যাতে বিস্মিত হন ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, মাসুদ পেজেশকিয়ানরা, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতির কাজ শুরু করেছেন।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া-চিন-ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে কয়েকশ প্রতিনিধি আসছেন। আর তাদের প্রাতঃরাশ থেকে শুরু করে মধ্যাহ্ন ও নৈশভোজের জন্য বিশেষ ব্যঞ্জন তৈরির পরিকল্পনা নিয়েছেন রাজধানীর অভিজাত হোটেলের রাঁধুনিরা। মেনুতে রাগি দোসা, যবের উপমা এবং মিলেট পঙ্গলের মতো যব ভিত্তিক খাবারগুলো বিশেষ আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি টাটকা মরশুমি ফল, ডাবের জল এবং তাজা ঘোলও পরিবেশন করা হবে।

দুপুরের খাবারে অতিথিরা ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদের অভিজ্ঞতা নিতে পারবেন। মেনুতে গুজরাতি, রাজস্থানি এবং দক্ষিণ ভারতীয় থালি রাখার ব্যবস্থা রয়েছে। তালিকায় কাশ্মীরি পোলাও, ডেক্কানি তড়কা, হায়দরাবাদি নিরামিষ ও আমিষ বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের দক্ষিণ ভারতীয় স্টু-এর মতো বৈচিত্র্যময় সব পদও অন্তর্ভুক্ত রয়েছে। রাতের খাবারেও ভারতীয় রন্ধনশৈলী বিশেষ প্রাধান্য পাবে। বিদেশি অতিথিদের জন্য অবোধের কাবাব, বিশেষ তন্দুরি পদ এবং দীর্ঘ সময় ধরে রান্না করা ঝোল-যুক্ত খাবার পরিবেশন করা হবে। অতিথিদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্য ও পছন্দ অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে নিরামিষ ও আমিষের জন্য আলাদা বিভাগ এবং সেই অনুযায়ী নির্দিষ্ট শেফ বা রাঁধুনিও নিযুক্ত করা হচ্ছে।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর