এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ভুল মরদেহ পেয়েছে ব্রিটেনের দুই পরিবার, বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের আইনজীবীরা দাবি করেছেন যে নিহতদের পরিবাররের হাতে ভুল মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। লন্ডনে বসবাসকারী মৃতদের পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা দাবি করেছেন যে, মৃতদের দেহাবশেষ ভুলভাবে শনাক্ত করা হয়েছে। তারপর নিয়মরক্ষার জন্য কোনওরকমে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আইনজীবীদের মতে, লন্ডনের করোনার অর্থাৎ দুর্ঘটনায় নিহতদের তদন্তকারী আধিকারিক মৃতদের দেহাবশেষের ডিএনএ ম্যাচ করে পরিচয় যাচাই করার চেষ্টা চলছে। তাতেই ধরা পড়েছে ভুল। আইনজীবীরা বলছেন যে একটি পরিবার মৃত ব্যক্তির শেষকৃত্য বাতিল করতে বাধ্য হয়েছে কারণ করোনার তাঁদের বলেছিলেন যে কফিনে একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ রয়েছে। তিনি এই পরিবারের সদস্য নন।

আরও একটি পরিবার তাঁদের পরিবারের মৃত সদস্যদের দেহাবশেষ অন্য একজন যাত্রীর দেহাবশেষের সাথে মিশে খুঁজে পেয়েছে। উভয়ের দেহাবশেষ একই কফিনে রাখা হয়েছিল। মৃতদেহ দাহ করার আগে পরিবারকে উভয় যাত্রীর দেহাবশেষ আলাদা করতে বলা হয়েছিল। আইনজীবীরা বলছেন, ভুল দেহাবশেষ পাওয়ার পর পরিবারগুলি অত্যন্ত বিরক্ত। একটি পরিবার বুঝতে পেরেছিল যে তারা ভুল দেহাবশেষ পেয়েছেন, ফলে যেটি পাওয়া গেল সেটির শেষকৃত্য আর হল না। কারণ ওই পরিবার অজ্ঞাতপরিচয় দেহের শেষকৃত্য করতে অস্বীকার করলেন। আইনজীবীরা বলেন যে আমরা এই বিষয়ে ঘটনাবলীর শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা বোঝার চেষ্টা করছি আহমেদাবাদ দুর্ঘটনার পর যাত্রীদের মৃতদেহ কীভাবে উদ্ধার করা হয়েছিল এবং কীভভাবে সেগুলি শনাক্ত করা হয়েছিল।

আইনজীবীরা নিশ্চিত করেছেন যে এই বিষয়ে তদন্তের দাবি করা হয়েছে। লন্ডন-ভিত্তিক আইন সংস্থা কিস্টোন ল পরিবারগুলির প্রতিনিধিত্ব করছে। নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর মৃতদের ডিএনএ ম্যাচ প্রক্রিয়া সঠিকভাবে করা হয়নি। তার ফলেই ভুল মৃতদেহ ব্রিটেনে এসে পৌঁছেছে। ১২ জুন আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরপরই একটি অত্যন্ত কঠিন উদ্ধার অভিযান শুরু হয়, যার নেতৃত্বে ছিল আহমেদাবাদ পুলিশ, দমকল বিভাগ এবং এসডিআরএফ। উদ্ধারের জন্য স্নিফার কুকুর এবং উন্নত যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছিল। স্থানীয় মানুষরাও এই অভিযানে অংশ নিয়েছিলেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা যায়।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি আকাশে ওড়ার কয়েক মিনিট পরেই ভেঙে পড়ে। বিমানটিতে ২৪২ জন যাত্রীর মধ্যে ভাগ্যবশত একজন বেঁচে যান। এই দুর্ঘটনায় মোট ২৬০ জন প্রাণ হারিয়েছিলেন। ফ্লাইটে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ার আগে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি একটি মেডিক্যাল হোস্টেলে আঘাত করে। তার ফলে হোস্টেল ও তার আশেপাশের এলাকার বেশ কিছু লোক আহত ও নিহত হন। দেহগুলি পুড়ে গিয়ে আর চেনার উপায় ছিল না। সেই জন্যই নিহতদের পরিবারের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে মৃতদেহগুলি শনাক্ত করা হয়।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা