ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই প্রমাণই মিলল আরও একবার। জমি নিয়ে বিবাদের জেরে নিজের বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দেওরের বিরুদ্ধে। প্রতিদিনের মতো মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এক মহিলা। তবে সেই যে গেলেন আর বাড়ি ফেরা হয়নি। জমির পাশে  খালের ধার থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। মাথায়  একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।  ঘটনায়  আতঙ্ক ছড়িয়েছে।    

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি। মৃতার নাম সোনি (৩৮)। শুক্রবার (২অক্টোবর) সন্ধ্যায় নাগলা খাঙ্গর থানা এলাকার কৌরারি খেড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটানো হয়।  পারিবারিক বিবাদ এবং জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। অভিযোগ উঠেছে, সোনির দেওর নেপাল সিং  হাঁসুয়া দিয়ে তার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই সোনির মৃত্যু হয়।  হত্যার পর নেপাল সিং পালিয়ে যায়। পুলিশ এখন তাকে খুঁজে বের করতে দুটি দল গঠন করেছে। সোনির দাদা অমৃতলাল ইটাওয়ার পুলিশের কাছে করা অভিযোগে জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণেই তাঁর বোনকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

অমৃতলালের মতে, ১৯৯৮ সালে সন্দীপের সঙ্গে সনির বিয়ে হয়। কিছুদিন আগে একটি দুর্ঘটনার পর সন্দীপের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। যে জমি নিয়ে ঝামেলা সেই জমি সামলানোর দায়িত্বে মূলত সোনিই ছিল। অমৃতলাল আরও দাবি করেছেন যে, নেপাল সিং নিজের দাদার নয় বিঘা জমির ওপর নজর রেখেছিল। নেপাল  চাইত না বৌদি সোনি জমিতে যাক বা সেখানে কাজ করুক। তার বিশ্বাস ছিল যে,বৌদি সেখানে থাকলে জমিটি দখল করা কঠিন হবে। এরপর থেকেই সে সুযোগ খুঁজছিল নিজের বৌদিকে রাস্তা থেকে সরানোর। ঘটনার দিন মহিলা জমিতে গেলে অভিযুক্ত সেই সুযোগ পেয়ে যায়। খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।  নেপাল সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর