মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসন নন্দীগ্রামে হবে উপনির্বাচন। শেষ প্রচারে সেখনে আজ রবিবার (৪ অক্টোবর) হাজির থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। তবে মেগা  প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামে বোমাবাজির অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠেছে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।  

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে। বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে  শনিবার রাতে  ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থল থেকে ৫-৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। আজ টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সুবিশাল মিছিল দিয়ে প্রচার শুরু হবে। 

আরও পড়ুন: ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী। রবিবারই উপনির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ দিনের প্রচারে নন্দীগ্রামে মিছিল ও জনসভা করার কথা তাঁর। তাই ভোটের ঠিক আগে বোমাবাজির অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে প্রথম থেকেই সরগরম রাজ্য রাজনীতি। তার উপর ভোটের আগে অশান্তির অভিযোগ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এখন প্রশাসনের পদক্ষেপ এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

  

৯ বিঘা জমি হাতাতে বৌদিকে নৃশংস ভাবে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…