ভোটের ডিউটি থেকে ফেরার পথে উল্টে গেল নিরাপত্তাকর্মী বোঝাই বাস, আহত ২১  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হতেই ভয়াবহ দুর্ঘটনা। শনিবার ভোটের ডিউটি শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন  পুলিশ ও হোমগার্ড কর্মীরা। আর তখনই আচকাই উল্টে গেল বাসটি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায় ।

 জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে গুরুত্বর আহত হয়েছেন  ২১ জন পুলিশ এবং হোমগার্ড। যার মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।  তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোটের ডিউটি শেষ করে  রাজগড়ে ফেরার পথে ভোপাল-বেতুল হাইওয়ের বরেথা ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। সাব ডিভিশনাল অফিসার অফ পুলিশ (এসডিপি) বলেছেন,” ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ছিন্দওয়ারায় নির্বাচনী ডিউটি শেষে পাঁচ পুলিশকর্মী ও বাকি হোমগার্ড সহ মোট ৪০ জন বাসে করে রাজগড়ের দিকে যাচ্ছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।“

প্রাথমিকভাবে জানা যায়, সামনে থাকা  একটি ট্রাককে এড়াতে গিয়েই উল্টে যায় বাসটি।  আহতরা হলেন নরেন্দ্র সিং, সজ্জন সিং, রাহুল সোলাঙ্কি, রমেশ, দেবেন্দ্র ভার্মা, অখিলেশ বানওয়ারি, মনোহর লাল, মুকেশ, মাধব সিং, পর্বত সিং, নারায়ণ সিং, আসলাম, দীনেশ, রাম সিং, রামবাবু, ইন্দরপাল, ভগবান সিং, কেলারাম, আসিফ আলী, রাহুল ভার্মা, অখিলেশ, দীনেশ এবং অন্যান্যরা। অন্যদিকে শুক্রবার ছিল মধ্যপ্রদেশের ছয়টি আসনে ছিল প্রথম দফায় ভোটগ্রহণ। বিকেল ৫ টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে  ৬৩.২৫ শতাংশ।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি