মুম্বইয়ে ভেঙে পড়া বিল বোর্ডের মালিক অবশেষে পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তিন দিন আগে গত সোমবার আচমকা ধুলোঝড়ে ঘাটকোপারে বিল বোর্ড ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ১৬ জনের। আহত হয়েছিলেন ১০০ জনেরও বেশি। গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল ওই ভয়াবহ দুর্ঘটনা। আর ওই দুর্ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিলেন যে হোর্ডিং সংস্থা ওই বিল বোর্ড বসিয়েছিল তার মালিক ভবেশ ভিড়ে। অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুর থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

বিল বোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর পরেই তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য জানতে পেরেছিল মুম্বই পুলিশ। কী সেই বিস্ফোরক তথ্য? পুলিশ জানতে পারে, বৃহন্মুম্বই পুর নিগমের অনুমতি ছাড়াই ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ডটি লাগিয়েছিলেন ভবেশ। ‘বৃহত্তম বিলবোর্ড’ হিসেবে লিমকা বুক অফ রেকর্ডসে নামও তুলেছিল প্রাণঘাতী বিজ্ঞাপনী বোর্ডটি। পুলিশ ও রাজনৈতিক মহলে ওঠা-বসার সুবাদে অবৈধ কাজ করেও পার পেয়ে গিয়েছিলেন একাধিক অভিযোগে বিদ্ধ ভবেশ।

শুধু অবৈধভাবে বিল বোর্ডের ব্যবসাই নয়, ‘ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের’ কর্ণধার ভবেশের বিরুদ্ধে ২৩টি ফৌজদারি মামলা ঝুলছে। চলতি বছরের জানুয়ারিতে মুলুন্দ থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলাও রুজু হয়েছে। কিন্তু উপর তলার সঙ্গে যোগাযোগের কারণে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে নেমেই বিল বোর্ড ভেঙে পড়ার মূলচক্রী ভবেশকে পাকড়াও করার জন্য ঝাঁপায় মুম্বই পুলিশ। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেয় ধর্ষণে অভিযুক্ত ভবেশ। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাজস্থানের উদয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের