দিওয়ালি উপহার মোদি সরকারের, DA-র পাশাপাশি বাড়ল খরিফ ফসলের MSP

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষকদের অসন্তোষ সত্বেও হরিয়ানায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবুও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় মোদি সরকার। সামনেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোট। দুই রাজ্যের জনতা জনার্দন তথা কৃষকদের মন জয়ে করতে বুধবার (১৬ অক্টোবর) বড় সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কৃষকদের দিওয়ালির উপহার হিসাবে রবি মরসুমের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কৃষকদের মন জয় করতেই সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা বাড়ানোর পাশাপাশি রবি মরসুমের ফসল হিসাবে পরিচিত সর্ষে, গমের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।

এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রবি মরসুমের একাধিক ফসলেরর ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধিতে (এমএসপি) ছাড় দিয়েছে মন্ত্রিসভা। গমের এমএসপি প্রতি কুইন্টালে ১৫০ টাকা বাড়ছে। বর্তমানে প্রতি কুইন্টাল গমের এমএসপি হচ্ছে ২,২৭৫ টাকা। তা বেড়ে হবে ২,৪২৫ টাকা। কুইন্টাল প্রতি সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য ৩০০ টাকা বাড়িয়ে ৫,৯৫০ টাকা করা হয়েছে। ছোলার ন্যূনতম সহায়ক মূল্য ২১০ বাড়িয়ে ৫,৬৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দুপুর হোক কিংবা রাত- সাধারণ মানুষের পাতে মসুর ডাল থাকেই। সেই মসুর ডালের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি বাড়ানোই হয়েছে ২৭৫ টাকা। বর্তমানে মসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য হচ্ছে ৬,৪২৫ টাকা। এখন তা বেড়ে হবে ৬,৭০০  টাকা। সূর্যমুখী ফুলের দাম কুইন্টাল প্রতি বেড়েছে ১৪০  টাকা।  ৫৮০০ টাকা থেকে কু্ইন্টাল প্রতি বেড়ে হচ্ছে ৫,৯৪০ টাকা।’ উল্লেখ্য, রবি ফসলের মরসুম চলে অক্টোবর-নভেম্বর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত। গত জুলাইতে ধান-সহ ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছিল কেন্দ্র। কৃষকদের আয় বাড়ানোর জন্যই এমন মানবিক পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত