প্রশিক্ষণ চলাকালীন বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেসরকারি বিমান, আহত পাইলট-সহ ২

প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেসরকারি বিমান। অল্পের জন্যে রক্ষা পেলেন ক্যাপ্টেন এবং এক প্রশিক্ষণার্থী পাইলট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আকাশ পথে দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেসরকারি বিমান। অল্পের জন্যে রক্ষা পেলেন ক্যাপ্টেন এবং এক প্রশিক্ষণার্থী পাইলট। ঘটনাটি ঘটেছে, রবিবার (৮ ফেব্রুয়ারি) কর্ণাটকের বিজয়পুরা জেলার ম্যাঙ্গালোর গ্রামে। বিমানটি রেড বার্ড এভিয়েশনের একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান। জানা গিয়েছে, আকাশে ওড়ার সময় বিমানের ইঞ্জিনে যান্ত্রিকগত ত্রুটি ধরা পড়ে। যার ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানটি শুধুমাত্র ২ জনকেই বহন করছিল। পাইলট এবং প্রশিক্ষণার্থী ছিলেন। বিমানটি ভেঙে পড়ায় দুই জনই গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে অল্পের জন্যে তাঁদের প্রাণ রক্ষা পেয়েছে বলে সূত্রের খবর।

বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলি থেকে দেখা যাচ্ছে যে, বিমানটি মাটিতে পড়ে যাওয়ার পরে চুরমার হয়ে যায়। বিমানের সামনের অংশটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। বাবলেশ্বর থানার সীমানার মধ্যে ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিক তথ্য ভাগ করে একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ‘এটি রেড বার্ড এভিয়েশনের একটি বেসরকারি বিমান। কালাবুরাগি থেকে বেলাগাভি যাওয়ার সময় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং হঠাৎ বিধ্বস্ত হয়ে যায়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন, যাদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বলে জানা গিয়েছে। দুজনকেই গুরুতর আহত হয়েছেন নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

তবে দেশের বিমান দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। দিন কয়েক আগেই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ মোট ছয়জন একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। জানা গিয়েছে, দুর্ঘটনার দিন মুম্বই থেকে বারামতীর দিকে যাচ্ছিল বিমানটি। আচমকাই আকাশ থেকে নিচে ভেঙে পরে বিমানটি। এবং ভেঙে পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। কাউকে বাঁচানো সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় মহারাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে আসে। এছাড়া গত বছর জুনে গুজরাতের আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার ১০ মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান ভেঙে পড়ে। যার ফলে বিমানে থাকা ২৪১ জন যাত্রীই মারা গিয়েছেন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা