থানে হাসপাতালে নকল ওষুধ সরবরাহের অভিযোগে ২ সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের

ওই দুই ফার্মাসিউটিক্যাল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা থানের সরকারি হাসপাতালের পাশাপাশি আরও অনেক হাসপাতালে জাল ওষুধ সরবরাহ করতেন বল জানিয়েছেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দিন জালিয়াতির মাত্রা বেড়েই চলেছে। এবার জাল ওষুধ সরবরাহ করতে গিয়ে ধরা খেল দুই ওষুধ কোম্পানি। যাদের বিরুদ্ধে দায়ের হল একাধিক অভিযোগ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের সরকারি হাসপাতালে।

১১ মে মহারাষ্ট্রের থানের একটি হাসপাতালে নকল ওষুধ বিপণনের অভিযোগে মামলা দায়ের হল দুটি ফার্মাসিউটিক্যাল এজেন্সির বিরুদ্ধে। বিষয়টি শনিবার জানিয়েছেন থানে পুলিশl। অভিযোগ অনুসারে, গত ১১ ডিসেম্বর ২০২৩ সালে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অধিকারিকরা থানের সরকারি হাসপাতালগুলি পরিদর্শন করে জাল ওষুধগুলি আবিষ্কার করেন। ওই দুই ফার্মাসিউটিক্যাল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা থানের সরকারি হাসপাতালের পাশাপাশি আরও অনেক হাসপাতালে জাল ওষুধ সরবরাহ করতেন বল জানিয়েছেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তারা।

তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ যে, তাঁরা শুধু মহারাষ্ট্রে নয়, দেশের বিভিন্ন স্থানে এই জাল ওষুধগুলি সরবরাহ করে লাখ লাখ টাকা রোজগার করতেন। যা কিনা রীতিমতো সাংঘাতিক ব্যাপার। কারণ যেকোনও ওষুধ এক্সপায়ারি তারিখ পেরিয়ে গেলে এতটাই সাংঘাতিক হয়ে ওঠে যে, যা বিষের থেকেও মারাত্মক হয়ে যায়। যেখানে অভিযুক্ত দুই ফার্মাসিউটিক্যাল এজেন্সি দিনের পর দিন এরকম জাল ওষুধ সরবরাহ করছিলেন। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত দুই সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ধারা ৪২০ (প্রতারণা), ৪৬৮ (জালিয়াতি), ২৭৩ (বিষাক্ত খাবার বা পানীয় বিক্রি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের